Sukanya Mondal: গরুপাচার মামলায় অনুব্রত-কন্যাকে তিনদিনের ইডি হেফাজত, সাক্ষাৎ করতে পারবেন আইনজীবীর সঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলায় তৎপর ইডি। ইতমধ্যেই গরুপাচারে অন্যতম অভিযুক্ত অনুব্রত ও তাঁর দেহরক্ষীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! পাশাপাশি তলব করেছেন অনুব্রত ঘনিষ্ঠদের। এই মুহূর্তে এই মামলায় অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রের দাবি, বারংবার শারীরিক অসুস্থতার বাহানা দিয়েই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা। তদন্তের অসহযোগিতার অভিযোগেই তাঁকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন: Ram Navami: কেন্দ্রীয় সংস্থা গুলি বিজেপিকে আড়াল করে, হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশ নিয়ে প্রশ্ন কুণালের

342154601 540838591550127 5252351407723819037 n

এরপরে এদিন, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে তোলা হয় অনুব্রত-কন্যাকে। আর আদালতে সুকন্যারকে হেফাজতে চায় ইডি। এমনটাই আবেদন জানালেন দিল্লি আদালতে তিন দিনের হেফাজতের আবেদন মঞ্জুর করে। পাশাপাশি আদালত সুকন্যাকে তাঁর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতিও দেন।

341830048 609823494389146 2442006449102214572 n

অন্যদিকে, বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানি চলাকালিন দিল্লিতে বিচারকের কাছে আর্জি জানান অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় এদিন তিহাড় জেল থেকে উপস্থিত ছিলেন অনুব্রত এবং তাঁর দেহরক্ষী হিসেবে সায়গল হোসেন। এদিন শুনানি চলাকালিন বিচারক অনুব্রতর কাছে কেমন আছেন জানতে চাইলে, অনুব্রত জানান, তিনি ভালো নেই! পাশাপাশি বিস্ফোরক দাবি করে জানায়, “সিবিআই আমার নামে মিথ্যে মামলা করছে। ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করছে সিবিআই।” যদিওবা এরপরেই বিচারক জানিয়েদেন, এই সব কথা অর্থহীন। আদালতের কাছে কাগজ পত্রই আসল!

গরুপাচার মামলায় অনুব্রত-কন্যাকে তিনদিনের ইডি হেফাজত, সুকন্যাকে বুধবার দিল্লিতে গ্রেফতার করেছে ইডি

341755391 1298683420996490 1658690750150042023 n
গরুপাচার মামলায় অনুব্রত-কন্যাকে তিনদিনের ইডি হেফাজত, সুকন্যাকে বুধবার দিল্লিতে গ্রেফতার করেছে ইডি

প্রসঙ্গত, গতকালই গরুপাচার মামলার তদন্তে অনুব্রত-কন্যা সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। আধিকারিকদের দাবি, আর্থিক লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন অনুব্রত-কন্যা। তদন্তে দেড়শো-দু’শো ব্যাঙ্কে নগদ জমার রসিদ মেলে। টাকার অঙ্ক ছিল ১০ কোটির বেশি। যা নগদে জমা পড়েছে। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে এই সমস্ত তথ্যপ্রমাণ পেশ করে অনুব্রত-কন্যাকে হেফাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত