নজরবন্দি ব্যুরো: গতমাসের ৩০ মার্চ রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার একাধিক এলাকায়, শিবপুর, হুগলির রিষড়া ধুন্ধুমার রূপ নেয়। গাড়িতে আগুন, হাতাহাতি, এমনকি মিছিলের মধ্যেই প্রকাশ্যে পিস্তল হাতে ঘুরতে দেখা যায় এক যুবককে! পরিস্থিতি এত টাই ভয়াবহ হয়ে উঠে যে, ১৪৪ ধারা জারি করতে হয়েছিল প্রশাসনকে। আর সেই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পড়েছিল। বিজেপি-তৃণমূল, একে অপরের বিরুদ্ধে সরব হয়েছিল!

ইতিমধ্যেই সেই ঘটনা পৌঁছে গিয়েছে হাইকোর্টে! এ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই ঘটনায় হিংসার ঘটনা নিয়ে বৃহস্পতিবার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
রামনবমী NIA.
Central Agency BJP কে আড়াল করে। মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল।
বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো, তারপর NIAর প্রবেশের মঞ্চ করে দাও। বিজেপি শাসিত রাজ্যগুলি NIA দেখতে পায় না।
যেমন CBI FIR Named শুভেন্দু BJP তে যাওয়ায় CBI arrest করে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 27, 2023

কিন্তু কেন আদালত কেন্দ্রীয় সংস্থা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে? এই নিয়ে প্রশ্ন প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রীয় সংস্থা এনআইএ, সিবিআই বরাবরই পক্ষপাত আচরণ করে। তাঁরা প্রতিনিহত বিজেপিকে আড়াল করে। এই ঘটনা বিজেপি আর কেন্দ্রের ছকে ঘটেছে। প্রথমে ওরা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে, তারপর যাতে এনআইএ ওই ঘটনা তদন্ত করে, সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
কেন্দ্রীয় সংস্থা গুলি বিজেপিকে আড়াল করে, এদিকে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন সুকান্ত

যদিও অন্যদিকে, এদিকে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন সুকান্ত মজুমদার! এপ্রসঙ্গে তিনি বলেন, এই সিন্ধান্ত নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টকে স্বাগত জানাই। পূর্বপরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। তৃণমূল সরকার এর জন্য দায়ী। ওদের উস্কানিতেই রাজ্যের এই অবস্থা।



