নজরবন্দি ব্যুরো: দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের ইতি হতে চলছে? পাকাপাকিভাবে ভাঙছে বরখা-ইন্দ্রনীলর বিয়ে? এই প্রশ্নে তোলপাড় টলিপাড়ায়। বছর দুয়েক আগেই ইন্দ্রনীল সেনগুপ্ত আর বরখা বিশতের সম্পর্কে চিড় ধরেছিল বলেই গুঞ্জন রটেছিল। এবার সেই গুঞ্জন উড়িয়ে অভিনেত্রী বরখা আইনি নোটিস পাঠালেন ইন্দ্রনীলকে। অভিনেত্রী জানিয়েছেন, ১৫ বছরের মাথায় থামতে চলেছে তাঁদের পথচলা। বরখার কথায় খুব শীঘ্রই আইনি বিচ্ছেদ হয়ে যাবে তাঁদের।

প্রসঙ্গত, টলি থেকে বলি এই তারকা জুটি বেশ পরিচিত ছিল। অনেকেই পছন্দ করতেন পরিণত এই জুটিকে। বরখা আর ইন্দ্রনীলের প্রথমে প্রেম, তারপরে বিয়ে! সর্বদাই সংবাদের শিরোনামে থাকতেন এই তারকা জুটি। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের, নাম মারিয়া সেনগুপ্ত।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গল মাদার বলে দাবি করেছেন বরখা। এরপরেই বিনোদন জগতে শোরগোল ছড়িয়ে পরে। ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানিয়েছেন, খুব তাড়াতাড়িই আইনি বিচ্ছেদের পদক্ষেপ নেবেন তিনি ও ইন্দ্রনীল। তাঁরা এখন একসঙ্গে থাকেন না। শুধু তাই নয়, জীবনের সবথেকে কঠিন সিন্ধান্তটি ছিল বলেই জানিয়েছে অভিনেত্রী।
১৫ বছরের সম্পর্কের ইতি, পরকীয়ার জেরেই কি বিচ্ছেদ

অন্যদিকে, এপ্রসঙ্গে অভিনেতা ইন্দ্রনীল এপ্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। যদিও অভিনেত্রা জানিয়েছেন, তিনি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। রিল বা শর্টস ভিডিও বানানোতে তাঁর তেমন উৎসাহ নেই। বরং মন দিয়ে কাজ করতে পারলেই তিনি বেশি খুশি।



