Kaliaganj Issue: কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব! ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। শুধু তাই নয়, ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এফআইআর ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: Anubrata Mondal: ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করেছে CBI, আমাকে আসানসোলে ফিরতে দিন! আর্জি অনুব্রতর

285391964 988228255188813 2853825599445657692 n

জানা গিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এছাড়াও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন চাইলে পুলিশের কাছে নথি চাইতে পারে বলেই জানিয়েছে হাইকোর্ট! সেই ব্যাপারেই সহযোগিতা করতে হবে রাজ্য প্রশাসনকে। এমনটাই আদালতে এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি।

343279275 1852654935116908 2456713588679427592 n

অন্যদিকে, কালিয়াগঞ্জের পরিস্থিতি নিয়ে পুলিশের রিপোর্ট এবার তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যপাল এই ঘটনায় পুলিশের রিপোর্ট চেয়েছেন। আর ওই রিপোর্ট পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। যদিও রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করতে নারাজ রাজ্যপাল।

কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা

342074437 133032586354517 8816257961005401117 n
কালিয়াগঞ্জ ঘর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা

এদিকে, নতুন ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! কিছুতেই যেন শান্তি ফিরছে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে! পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছেন বলেই দাবি করেছে মৃতের পরিবার। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয় এই ঘটনায় মমতার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন