নজরবন্দি ব্যুরোঃ “মারার হুমকি দিচ্ছে অনুব্রত”, নিরাপত্তা চেয়ে মোদীকে চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য। বীরভূমের ১১ টি আসনে জেতার জন্য বিজেপির লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে নয় সেখানাকার সাধারন মানুষেরও। কারন বিশ্বভারতীর বিজেপি ঘনিষ্ঠ উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী। পদে বসার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে মানুষের আবেগে আঘাত করেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে সমস্ত ক্ষোভ মানুষ ব্যালট বাক্সে উগড়ে দেবে সেকথা ভালই বুঝতে পারছে বিজেপি।
আরও পড়ুনঃ “২ তারিখ ভোটবাক্স খুললে যেন পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখে” সিতাইয়ে ডাক দিলেন অভিষেক।
দলের কাছের বিদ্যুৎবাবুই এখন বিজেপির কাঁটা। তাই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বিজেপি। ঠিক তার আগে এবার বিদ্যুত্ চিঠি দিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদিকে। সেখানে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন তাঁর নিজের নিরাপত্তার জন্য। বিদ্যুত্ তাঁর চিঠিতে জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেননা রাজ্য বিধানসভার নির্বাচনের ফলপ্রকাশের পর তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
উল্লেখ্য গত ২৩ শে মার্চ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বসন্ত উত্সব ও পৌষমেলা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী ও বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে অনুব্রত বলেন, ‘বিশ্বভারতীতে এমন একটা উপাচার্য এসেছে যে ভয়ংকর পাগল লোক। এই রকম পাগল লোক দেখা যায় না। এত বাজে উপাচার্য আমরা আগে কখনও দেখিনি। হাইকোর্ট রায় দিয়েছে, সব গেট খুলে রাখতে হবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। ও এত বড় পাগল যে সব গেট গুলো বন্ধ করে দিয়েছে। নির্বাচন মিটে গেলে যে শিক্ষা আমরা দেব, তুমি সারাজীবন তা মনে রাখবে।’
“মারার হুমকি দিচ্ছে অনুব্রত”, নিরাপত্তা চেয়ে মোদীকে চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য। এখন রাজ্য সরকার বিদ্যুত্বাবুকে নিরাপত্তা প্রদান করে। একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী সর্বদা তাঁর সঙ্গে থাকেন। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিদ্যুতবাবু। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রেই জানা গিয়েছে, তিনি কেন্দ্রের কাছ থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা চাইছেন। তবে চিঠিতে আদৌ সেকথা আছে কিনা জানা যায়নি। এদিকে ভোটের ঠিক আগে বিদ্যুৎবাবুর উপর ক্ষুব্ধ জেলা বিজেপি। তাঁরা কার্যত মেনেই নিয়েছেন একা বিদ্যুৎবাবু জেলায় বিজেপিকে হারানোর পক্ষে যথেষ্ট।



