নজরবন্দি ব্যুরোঃ পাহাড়ে চড়ছে পারদ, প্রবল পরাজয়ের পর কামব্যাকের প্রস্তুতি শুরু গুরুং-এর। আর সে রাজা নাই…………। তবে রাজা কি আর সহজে ক্ষমতা ছাড়তে চায়? দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও সে ঘুরে দাঁড়াতে চায়। তেমনই অবস্থা পাহাড়ের একসময়ের একচ্ছত্র অধিপতি বিমল গুরুং। তাই আধিপত্য হারিয়েও ফের শুরু করে দিয়েছেন ফেরা প্রস্তুতি। কখনও পদ্ম কখনও ঘাসফুল রাজনীতির রং বদলেছেন বহুবার। পাহাড়ের বুকে অশান্তির আগুন লাগাতেও দ্বিধাবোধ করেননি। তাঁর দেহরক্ষীদের হাতে বাংলার পুলিশ আধিকারিক খুনও হয়েছেন। দীর্ঘদিন আত্মগোপনও করে থেকেছেন। আবার ফিরেও এসেছেন।
আরও পড়ুনঃ কাটমানির কথা বলে দলের ধমকে মুখে কুলুপ মনোরঞ্জনের, কটাক্ষ লকেটের।


কিন্তু পাহারবাসীরা আর যে তাঁকে আগের মত আপন করে নেন না তার প্রমান এবারের নির্বাচন। পাহাড়ের ৩টি আসনেই এবার বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হয়েছে বিনয় তামাংয়ের। সেখানে দাগ কাটতে পারেননি বিমল গুরুং। তাঁর দাঁড় করানো প্রার্থীরা হেরেছেন ৩টি আসনেই। যা কার্যত তাঁর অস্তিত্ব সঙ্কট ডেকে এনেছে। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে পাখির চোখ করেছেন পাহাড়ের আসন্ন পুর নির্বাচন। তামাং শিবিরকে ধাক্কা দিতে তৈরি হচ্ছে গুরুং বাহিনী। প্রসঙ্গত সুবাস ঘিসিংয়ের জিএনএলএফ-কে পাহাড়ের রাজনীতিতে কোনঠাসা করে দিয়েছিল বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। তবে তারাই আজ দুভাগে ভাগ হয়ে পরস্পর বিরোধী। ক্ষমতায় ফিরতে তাই প্রধান বিরোধীকেই টার্গেট করেছেন গুরুং। ইতিমধ্যেই তিনি জনসংযোগ বাড়িয়ে পুরনো আধিপত্য ফিরিয়ে আনার কাজ অনেকটা এগিয়ে দিয়েছেন। গত শুক্রবার মোর্চার বিনয় তামাং শিবির থেকে বেরিয়ে গিয়েছেন চার মোর্চা নেতা।
তামাংপন্থী মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নরদেন লামা, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীন রহপাল, কালিম্পং জেলা কমিটির মুখপাত্র ভুবন খানাল ও স্মরণ প্রধান সেদিন দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন তাঁদের গন্তব্য বিজেপি। কিন্তু রবি সকালে সেই ভুল ভেঙেছে পাহাড়বাসীর। কেননা এদিন সকালেই সামনে এসেছে যে ওই চার নেতা যোগ দিয়েছেন গুরুং শিবিরে। শুধু তাই নয়, ওই চার নেতা এখন সরব হয়েছেন বিনয় তামাং ও অনীত থাপার বিরুদ্ধে।
পাহাড়ে চড়ছে পারদ, প্রবল পরাজয়ের পর কামব্যাকের প্রস্তুতি শুরু গুরুং-এর। তাঁরা এই দুইজনকে ঘিরে রীতিমতো বিষোদ্গার শুরু করেছেন। এমনকি বিনয়পন্থী মোর্চা নেতাদের একাংশের বিরুদ্ধেই তাঁরা স্বজনপোষন, দুর্নীতি সহ নানা অভিযোগ তুলেছেন। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আটঘাট নেমে নামছে গুরুং তেমনি মনে করছে রাজনৈতিক মহল।









