কাটমানির কথা বলে দলের ধমকে মুখে কুলুপ মনোরঞ্জনের, কটাক্ষ লকেটের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাটমানির কথা বলে দলের ধমকে মুখে কুলুপ মনোরঞ্জনের, কটাক্ষ লকেটের। এবারে তৃণমূলের টিকিটে জিতে প্রথমবার বিধানসভায় গিয়েছেন আক্ষরিক অর্থেই মাটির মানুষ মনোরঞ্জন ব্যাপারী। পেশায় রিক্সাচালক মনোরঞ্জন বাবু কিছুদিন আগেই ফেসবুকে তাঁর কিছু কথা পোস্ট করে বিতর্ক বাধিয়ে বসেন। তিনি চাপে পড়েছেন ঘুম আসছে না রাতে ইত্যাদি কথা বলেন। তবে এর জন্য তিনি দলকে দায়ী করেননি।

আরও পড়ুনঃ পুনর্গননা হলে জিতবেন তাঁরাই, পুরানো আত্মবিশ্বাসে আদালতে ৮ বিজেপি বিধায়ক

স্পষ্ট জানিয়েছেন বিধায়ক হয়ে বহু মানুষ নানান আবদার ও আবেদন নিয়ে আসছেন। কারোর আর্থিক চাহিদা মেটানো আবার কারোর চাকরি চাই, কিন্তু বিধায়ক হিসেবে কম ক্ষমতা, তাই নিজের এক্তিয়ারের বাইরে কিছুই করতে না পারায় কষ্ট হচ্ছে তাঁর, রাজনীতিতে এসে ভুল করেছেন।  তবে তিনি না করলেও বিরোধীরা এই নিয়ে আক্রমন শানিয়েছে তৃণমূলের দিকে। আর এসবের মধ্যেই গতকালই তিনি জানিয়েছেন, আপাতত সোশ্যাল মিডিয়া ছাড়ছেন ও এই মুহূর্তে কোনও সংবাদমাধ্যমে আর উত্তর দেবেন না তিনি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, একটা ফেসবুক পোষ্ট নিয়ে কাঁটাছেড়া করা হচ্ছে তাঁকে। সরকার ও নেত্রীকে দুষে বদনাম করা হচ্ছে, তাই কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া ছাড়তে চলেছেন তিনি। এরই মধ্যে ফের এই নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

কাটমানির কথা বলে দলের ধমকে মুখে কুলুপ মনোরঞ্জনের, কটাক্ষ লকেটের। তিনি বলেন “কেন রাজনীতিতে আসা ঠিক হয়নি বলেছেন এই বিধায়ক সেই বিষয় নিয়ে সঠিকভাবে কিছু বলতে পারব না। কিন্তু সত্যি তৃণমূল সরকারের আমলে মানুষ কিছু পায়নি। প্রত্যেক জায়গায় মানুষ অসহায়। কেন্দ্রের অনেক প্রকল্প মানুষের কাছে পৌঁছয়নি। সেখানে সিন্ডিকেট, কাটমানি এই বিষয়গুলি আসছে। কেন্দ্রীয় প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় নিতে হবে সরকারকে। বিধায়ক হয়তো বুঝতে পারছেন ক্ষমতায় এলেই সব হয় না। রাজ্য সরকারের অনেক বিধায়কই কাজ করতে পারেন না। তাঁদের কোনও কাজ দেওয়া হয় না। নেতা -মন্ত্রীদের টাকা খাওয়া চলছে। এটা বুঝতে পেরেই হয়তো তিনি পোস্টটা করেছিলেন। পরে ধমকানি খেয়েছেন।” তবে এই ঘটনায় রাজনীতির রং লাগায় ব্যাথিত মনোরঞ্জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন