নজরবন্দি ব্যুরো: পুনর্গননা হলে জিতবেন তাঁরাই, পুরানো আত্মবিশ্বাসে আদালতে ৮ বিজেপি বিধায়ক পুনর্গননা হলে জিতবেন তাঁরাই, গেরুয়া শিবিরের একাধিক প্রার্থীর মুখে মুখে ঘুরছে এই এক কথা। যদি আর একবার ভোটের ফলাফল গণনা করা হয়, তবে হয় তাঁদের নিশ্চিত। বিজেপি প্রার্থীদের এই বক্তব্যে অনেকেই বতেরট আগের আত্মবিশ্বাসই দেখতে পাচ্ছেন। অনেকেই আবার মনে করছেন কম ব্যবধানে হেরেছেন যাঁরা তাঁরা ভাবছেন অল্প যদি বেড়ে যায় ভোটার সংখ্যা।
আরও পড়ুনঃ করোনা জয়ীদের ডেল্টা সংক্রমন রুখতে কাফি কোভিশিল্ডের ১টি ডোজই, রিপোর্ট দিল ICMR


সব মিলিয়ে ২১ এর ভোট জিতে মমতা সরকারের বিধানসভা অধিবেশন শুরু হয়ে গেলেও এখনো হাল ছাড়ছে না গেরুয়া শিবির। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারার পর উঠেছিল পুনর্গননার দাবি। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে পরে গণনার ফলে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসলে আবার গণনার দাবি জানান মমতা। তা না হওয়ায় ভোটে হেরেও মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসেছেন ঠিকই, কিন্তু মামলা করেছেন আদালতে।মমতার সঙ্গেই আরো ৪ বিধানসভার প্রার্থী ফের গণনার দাবি জানিয়ে আদালতে গিয়েছেন দিন কয়েক আগেই। তৃণমূলের ৫ এর বদলে বিজেপির ৫০ বিধায়ক চেয়ে বসেছিলেন পুনরায় গণনা। সূত্রের খবর সেসবের পর ফের ৮ বিজেপি বিধায়ক আদালতে দ্বারস্থ হচ্ছেন একই দাবি নিয়ে।
পুনর্গননা হলে জিতবেন তাঁরাই, পুরানো আত্মবিশ্বাসে আদালতে ৮ বিজেপি বিধায়ক মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তৃণমূল বিধায়ক সাধন পান্ডের কাছে হেরেছেন ২০ হাজার ২৩৮ ভোটে, বিজেপি প্রার্থীর দাবি পুনরায় গণনা হলে তাঁর জয় নিশ্চিত। আর সেই বিশ্বাসেই ভোটের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এদিকে জলপাই গুড়ির বিজেপি প্রার্থী হেরেছেন মাত্র ৯৪১ ভোটে, নিজের জয় সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত হয়ে ফলাফলের প্রায় দু মাস পর আদালতের দ্বারস্থ তিনিও। এবার আদালত কী রায় দেন সেটাই দেখার জন্য অপেক্ষা করছেন রাজ্যবাসী।







