নজরবন্দি ব্যুরোঃ করোনাভাইরাসে আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কদিন ধরেই হালকা উপসর্গ নিয়ে ভুগছিলেন সিপিআইএম সাংসদ তথা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উপসর্গ তেমন গভীর নয় বা শারীরিক ভাবে তেমন অসুস্থ হয়ে না পরার জন্যে বিকাশ বাবুকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত ১৪ দিন হোম আইসোলেশনে থাকবেন দুঁদে আইনজীবী।
আরও পড়ুনঃ যবনিকা পতন আসন্ন! ৩০শে নাড্ডার হাত ধরে বিজেপি অভিষেক শুভেন্দুর?


উল্লেখ্য বিকাশ বাবুর আগে একাধিক বাম নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তী, মহম্মদ সেলিম, রেখা গোস্বামী এবং অনাদি সাহু। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী।
আরও পড়ুনঃ দেরি না করে ডিসেম্বরেই বাংলায় আসছেন মোদি, বৈঠক ‘পঞ্চপাণ্ডব’-এর সঙ্গে







