নজরবন্দি ব্যুরো : দেরি না করে ডিসেম্বরেই বাংলায় আসছেন মোদি, সামনেই বিধানসভা ভোট। আর তার আগেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। বিহারের পর এবার লক্ষ্য বিজেপি। ভোটের লড়াই-এ বাজিমাত করতে ইতিমধ্যেই ৫ নেতাকে বাংলায় পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তার উপর ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই আসছেন জেপি নাড্ডা।
আরও পড়ুনঃ আমজনতাকে স্বস্তি মমতার!ফের পঁচিশ টাকা কিলো দরে আলু বাংলায়।


তার উপরে ফের আসার কথা অমিত শাহের। শাহর সফর শেষেই আসতে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রে খবর, বিজেপির তরফে গোটা ডিসেম্বর মাস জুড়েই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে। রাজ্যে ৫ জেলায় জেলায় নেতারা ঘুরছেন। ইতিমধ্যেই রাজ্য জুড়ে দলীয় কর্মসূচী চালাতে সংঘবদ্ধ ভাবে কাজ করা হচ্ছে।
দিল্লি ফিরেই রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে। অপরদিকে যাদের উপর ভরসা রেখেছে বিজেপি তাদের ঝুলিতে রয়েছে ঐতিহাসিক জয়। এদের মধ্যে দুষ্মন্ত ছত্তীসগঢ়ের পর্যবেক্ষক মধ্যপ্রদেশে বিজেপি-র সাফল্যে বড় ভূমিকা নিয়েছে।
দেরি না করে ডিসেম্বরেই বাংলায় আসছেন মোদি, বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সম্পাদক। ওদিকে উত্তরপ্রদেশ থেকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার লোকসভা নির্বাচনে বিজয়ী এবং বর্তমানে উত্তরপ্রদেশের সর্বভারতীয় সম্পাদক হলেন, হরিশ দ্বিবেদী।









