আমজনতাকে স্বস্তি মমতার!ফের পঁচিশ টাকা কিলো দরে আলু বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমজনতাকে স্বস্তি মমতার! ফের পঁচিশ টাকা কিলো দরে আলু বাংলায়। বর্তমান করোনা পরিস্থিতিতে সকলেরই আয় সীমিত। অথচ মধ্যবিত্তের নাগালের বাইরে আলু পেঁয়াজের দাম। আকাশ ছোঁয়া দামে এমনই সামান্য আলু কিনতে হচ্ছে কেজি পিছু ৪০-৪৫ টাকার বেশি দরে।

আরও পড়ুনঃ ধর্মঘট করছে বাম-কং, ওদিকে তারাতলার মোড়ে মিছিল করে মার খেল বিজেপি।

পশ্চিমবঙ্গ সরকার এবার এই পরিস্থিতিতে মাঠে নামল। আলুর দাম আকাশ ছোঁয়া হতেই আমজন্তাকে স্বস্তি দিকে নিজেই হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কাল থেকেই রাজ্যের প্রতিটি বাজারে আলু বিক্রি হবে ২৫ টাকা কিলোদরে৷ রাজ্য সরকারের কৃষি ও বিপনন সূত্রে খবর, কাল থেকে রাজ্যের সব নথিভুক্ত বাজারে জ্যোতি আলু কেনা যাবে ২৫ টাকাতেই।

রাজ্য সরকার ২২ টাকা প্রতি কিলো হিসাবে প্রতিটি খুচরো ব্যবসায়ীকে এই আলু দেবে। তারা সেই আলু বিক্রি করবে ৩ টাকা কিলো প্রতি লাভ রেখে।কৃষি বিপনন সচিব রাজেশ সিনহা গতকাল এই বিষয়ে টাস্ক ফোর্সের সাথে আলোচনা করেন। এরপরেই টাস্কফোর্স বিভিন্ন বাজার কমিটির সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত জানায়।

আমজনতাকে স্বস্তি মমতার! তবে রাজ্য সরকার এই আলু বিক্রির ক্ষেত্রে শর্তও বেঁধে দিয়েছে। অন্য কোনও আড়তদারের থেকে অন্য আলু বা জ্যোতি আলু কিনে একই সাথে বিক্রি করা যাবে না। এক দোকানে দুইরকম আলু দুই দামে বিক্রি করা যাবে মা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই নিয়ম না মানলে ব্যবসায়ীর বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত