নজরবন্দি ব্যুরোঃ কোর্টের রায় মেনে বেতন বৈষম্য দূর করার দাবি, ধর্ণায় বসলেন লক্ষাধিক গ্রাজুয়েট শিক্ষক! আদালতের রায়ের পরেও বেতন বঞ্চনার সুরাহা হচ্ছে না। হাইকোর্টের রায় অনুযায়ী বেতন বৈষম্য দূর করতে এবার ১৮ই ডিসেম্বর থেকে বিকাশ ভবনের সামনে ধর্ণায় বসেছে রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকেরা। আদালতের অনুমতিক্রমে এই ধর্ণার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বাসঘাতকদের মানুষ ছুঁড়ে ফেলবে, শুভেন্দুর দলবদলে কোনো ক্ষতি হবে না: সুব্রত মুখার্জি
কিন্তু কি দাবি শিক্ষকদের? শিক্ষকদের বক্তব্য অনুযায়ী, বর্তমানে রাজ্য জুড়ে ১ লক্ষ ১০ হাজার গ্র্যাজুয়েট শিক্ষক আছেন। যাঁদেরকে রাজ্যে পাস স্কেলের তকমা দেওয়া হয়। বর্তমানে গ্র্যাজুয়েট শিক্ষকদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতনের বৈষম্য প্রায় ১০ হাজার টাকা। কিন্তু কেন্দ্রীয় স্তরে এই ফারাক মাত্র ২ হাজার ৭০০ টাকা। শিক্ষকদের দাবি, এই বেতন বৈষম্য দূর করে বেতনের ফারাক কমানো হোক।
আরও পড়ুনঃ “আগুন জ্বলার” হুমকি নিয়েই দার্জিলিংয়ে আজ প্রত্যাবর্তনের সভা বিমল গুরুং- এর।
কোর্টের রায় মেনে বেতন বৈষম্য দূর করার দাবি, শিক্ষকদের বক্তব্য, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার এই ব্যাপারে আশ্বাস দিলেও এখনও এ বিষয়ে কোনও উদ্যোগ নেননি। উল্টে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সরকারের মনোভাব এর মাধ্যমেই ইঙ্গিত পাওয়া যায়। আমাদের ন্যায্য দাবি না মানলে বা ইতিবাচক আশ্বাস না দেওয়া হলে, আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো।



