নজরবন্দি ব্যুরো: বিশ্বাসঘাতকদের মানুষ ছুঁড়ে ফেলবে, শুভেন্দু অধিকারী ইস্যুতে এবার সুর চড়ালেন তৃণমূল নেতা সুব্রত মুখার্জি। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকদের মানুষ ছুঁড়ে ফেলবে।’ প্রসঙ্গত, গতকাল সকলকে চমকে দিয়ে অমিত শাহের মেদিনীপুরের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন একদা তৃণমূল নেতা তথা প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ “আগুন জ্বলার” হুমকি নিয়েই দার্জিলিংয়ে আজ প্রত্যাবর্তনের সভা বিমল গুরুং- এর।
বর্তমান সময়ে রাজ্য রাজনীতিতে শুভেন্দু বহু চর্চিত এক বিষয় হয়ে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সহকর্মীকে কড়া আক্রমন করেন সুব্রত। তিনি বলেন, বিশ্বাসঘাতকদের মানুষ ছুঁড়ে ফেলবে। শুভেন্দুর দলবদলে কোনো ক্ষতি হবে না। শুভেন্দুর দল বদলে অবাক হইনি, একজন শুভেন্দুকে নিয়েই ২৫০ আসনের দাবি, বিজেপির এই দাবি হাস্যকর।’ আজ বোলপুরে অমিত শাহের সভা রয়েছে।
সে ব্যাপারে সাংবাদিকদের সুব্রত বলেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। রবীন্দ্রনাথকে অবমাননা বরদাস্ত নয়। আজ দিনভর তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি, জোড়াসাঁকোতে প্রতিবাদ কর্মসূচি, রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে।’ গতকাল মেদিনীপুরের সভামঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ,’এটা মা-মাটি-মানুষের সরকার নয়। তোলাবাজি, তোষণ ও ভাতিজাবাদের সরকার।’ আরও বলেন, আপনার মূল দল ছিল তো কংগ্রেস। কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছেন। সেটা দলবদল ছিল না?
বিশ্বাসঘাতকদের মানুষ ছুঁড়ে ফেলবে, ভাই শুভেন্দু আপনার সঙ্গ ছেড়ে মোদীজির পাশে এসেছেন। নির্বাচন আসতে আসতে আপনি একা থেকে যাবেন।’ এই ইস্যুতে শাহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে সুব্রতবাবু বলেন, ‘মমতা কোনওদিন দলবদল করেননি, অমিত শাহ ভুল তথ্য দিয়েছেন। কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন মমতার, মমতার জনপ্রিয়তাই তৃণমূলের শক্তি।’



