আদিবাসীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরন, করোনা সচেতনতার প্রচারে নামল বিজিটিএ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদিবাসীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরন, করোনা সচেতনতার প্রচারে নামল বিজিটিএ। বিজিটিএ অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টীচার্স অ্যাসোসিয়েশন রাজ্যের একটি রেজিস্টার্ড অরাজনৈতিক স্নাতক শিক্ষক সংগঠন। স্নাতক শিক্ষকদের দীর্ঘ দু দশকের দাবী “টিজিটি” স্কেল, যেটা একমাত্র পশ্চিমবঙ্গ ব্যতীত বাকি সব রাজ্য ও কেন্দ্র সরকার গ্র্যাজুয়েট শিক্ষকদের দিয়ে থাকে। এই ব্যাপারে বিজিটিএ এর দাবি, “মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আমাদের দাবীকে মান্যতা দিয়ে রীট অফ ম্যান্ডামাস জারি করেছেন। তবুও সরকার আমাদের দাবী না মানায় বিজিটিএ রাজ্য কমিটি পে-কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। এই মামলাটি চলাকালিন লক ডাউন শুরু হয়।

আরও পড়ুনঃ করোনার টিকা মানব শরীরে দেওয়া শুরু ভারতে।

যাইহোক, আমাদের দীর্ঘদিনের বেতন বঞ্চনা সত্বেও আমরা এই কোভিড পরিস্থিতিতে ঘরে বসে থাকি নি। আমরা করোনা ফান্ড গড়েছি। সেই ফান্ড থেকে ৫ লক্ষ টাকা মন্ত্রী শ্রী মলয় ঘটকের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি। ২ লক্ষ টাকা প্রধান মন্ত্রীর পি এম কেয়ার তহবিলে দান করেছি। বাকি টাকা জেলাগুলির মাধ্যমে সরাসরি জনগণের কাজে লাগানোর কর্মসূচী নেওয়া হয়েছে।” এই কর্মসূচীর শরিক হয়েছে মুর্শিদাবাদ জেলা বিজিটিএ।

আদিবাসীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরন। মুর্শিদাবাদ জেলা বিজিটিএ সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে, আদিবাসী অধ্যুসিত এলাকায় আদিবাসী মানুষদের মধ্যে করোনা সচেতনতা প্রচার ও মাস্ক, স্যানিটাইজার বিতরণ করবে। মুর্শিদাবাদ জেলা বিজিটিএ-র পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। তাঁরই ফল স্বরূপ আমরা জেলা সদস্যগণ কয়েকজন স্থানীয় বিজিটিএ সদস্য শিক্ষকদের ব্যবস্থাপনায় খয়রাগাছি গ্রামের সাধারন বাসিন্দাদের জন্যে কিছু করতে পেরেছি”,

বিজিটিএ-র পক্ষ থেকে গতকাল এই গ্রামের প্রায় ২৫০ জন আদিবাসী মানুষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। তারপর একে একে নেহেরুনগর, পাখিরাডাঙ্গা, চয়ননগর গ্রামে গিয়ে প্রায় ১০০০ জন মানুষের কাছে মাস্ক এবং স্যানিটাইজার পৌঁছে দেওয়া হয় সঙ্গথনের পক্ষ থেকে। পাশাপাশি শিক্ষক সংগঠন করোনা সচেতনতা মূলক প্রচার চালায় গ্রামগুলিতে। সংগঠনের পক্ষে জানানো হয়েছে, “ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শিক্ষক নরেন্দ্রনাথ মুর্মু, বাবুরাম বাবু, সোম বাবু, সুশান্ত বাবু এবং স্থানীয় যুবকবৃন্দ। আজকের কর্মসূচী তত্বাবধান করেছে বিজিটিএ, মুর্শিদাবাদ জেলা কমিটির সম্মানীয় সদস্যগণ ( দেবাশীষ মন্ডল,রাকেশ সাহা,শুভাশীষ সাহা,সুদীপ সাহা,মানস বন্দ্যোপাধ্যায়, নীলাদ্রি শেখর সমাদ্দার।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন