ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । ইতিমধ্যেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন নরওয়ের সাংসদ ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেডে। এবার সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরিনের সঙ্গে চুক্তি করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

আরও পড়ুনঃ আগামী নভেম্বরেই নির্বাচন,তার আগেই ফের যৌন হেনস্থার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে!

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ইতালীয় সংসদ সদস্য পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন।

ইতালির অ্যান্টি-মাইগ্রেন্ট লিগ পার্টির সদস্য ঐ নেতা টুইটে জানিয়েছেন, নোবেল কমিটি তার প্রস্তাব গ্রহণ করেছে বলে নিশ্চিত হয়েছেন তিনি। গ্রিমোলদির দাবি, আমিরাত-বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি ছাড়াও সৌদি আরবের সঙ্গে বন্ধন সুদৃঢ় করেছেন নেতানিয়াহু। 

ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত, এজন্য শান্তিতে তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। আরেকটি টুইটে গ্রিমোলদি জানিয়েছেন, এ বছর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু যৌথভাবে নোবেল পুরস্কার পাবেন বলে আশা করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর