জি-৭ সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও বিতর্ক।
ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরে ঘটে যাওয়া একটি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-র সাক্ষাতের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওর একটি অংশকে ঘিরে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে।
ভাইরাল ক্লিপে দেখা যায়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন-এর সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। সেই সময় সেখানে পৌঁছন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। পরস্পরকে শুভেচ্ছা জানানোর সময় দু’জনের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় হয়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ার একাংশ দাবি করেছে, পাশ্চাত্য কূটনৈতিক রীতিতে গালে গাল ছুঁয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও ভিডিওটির বিভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে এবং ঘটনাটি নিয়ে কোনও সরকারি মন্তব্য প্রকাশ্যে আসেনি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ ঘটনাটিকে নিছক সৌজন্য বিনিময়ের মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন। ফলে ভিডিওটি ঘিরে বিতর্ক আরও বেড়েছে।
এদিকে একই সম্মেলনে আবারও আলোচনায় আসে তথাকথিত ‘মেলোডি’ মুহূর্ত। রাষ্ট্রনেতাদের গ্রুপ ফটো সেশনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির মধ্যে হওয়া সৌজন্য সাক্ষাৎও ক্যামেরাবন্দি হয়।
ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রনেতাদের সারির মধ্য থেকে বেরিয়ে এসে মোদির সঙ্গে করমর্দন করেন মেলোনি। দু’জনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের পর হাসিমুখে নিজেদের নির্ধারিত স্থানে ফিরে যেতে দেখা যায় তাঁদের।
আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে এমন মুহূর্ত নতুন নয়। তবে সামাজিক মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর তা নিয়ে যে দ্রুত আলোচনা ও জল্পনা তৈরি হয়, জি-৭ সম্মেলনের এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনও পক্ষের তরফে ভাইরাল ভিডিও নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
ভিডিও টি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন



