চূড়ান্ত ভোটার তালিকায় বড়সড় ছাঁটাই! কোন জেলায় কত নাম বাদ গেল জানুন বিস্তারিত

কলকাতা থেকে বাঁকুড়া— একাধিক জেলায় হাজার থেকে লক্ষাধিক ভোটারের নাম বাদ। বহু নাম এখনও বিচারাধীন, জোরদার নিরাপত্তা মোতায়েন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চূড়ান্ত SIR ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে চাঞ্চল্য। কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ একাধিক জেলায় উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। কোথাও কয়েক হাজার, কোথাও আবার লক্ষাধিক। পাশাপাশি বহু নাম এখনও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। ফলে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর— সর্বত্রই শুরু হয়েছে জোর আলোচনা।

কোন জেলায় কতজনের নাম বাদ?

🔹 উত্তর কলকাতা — ১৭,০০০ ভোটারের নাম বাদ
🔹 দক্ষিণ কলকাতা — ৩,২০৭ জনের নাম বাদ

🔹 বাঁকুড়া — প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ

🔹 আলিপুরদুয়ার — ১১,৬৯২ জনের নাম বাদ
➡️ সেখানে এখনও ৮০,৪৯৪ জনের নাম বিচারাধীন

🔹 নদিয়া — প্রায় ৬০ হাজার ভোটার বাদ
➡️ প্রায় ২ লক্ষ ১৬ হাজার ভোটার বিচারাধীন

🔹 হুগলি — ১৬ হাজার ভোটারের নাম বাদ
খসড়া তালিকায় মোট ভোটার ছিলেন ৪৪,৫৬,২২৫ জন।
চূড়ান্ত তালিকায় তা কমে হয়েছে ৪৪,৪০,২৯৩।
➡️ ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম এখনও বিচারাধীন।

🔹 দক্ষিণ ২৪ পরগনা — ৫০ হাজার নাম বাদ
➡️ ৫ লক্ষ ১৭ হাজার ভোটার বিচারাধীন

🔹 পশ্চিম মেদিনীপুর — ১৮ হাজার নাম বাদ
➡️ প্রায় ১ লক্ষ নাম বিচারাধীন

🔹 পূর্ব বর্ধমান — ১৭ হাজার ভোটারের নাম বাদ

‘আন্ডার অ্যাডজুডিকেশন’ মানে কী?

যে সমস্ত ভোটারের নথিপত্র যাচাই বা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তাঁদের নাম বিচারাধীন হিসেবে চিহ্নিত রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের পরেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত বা বাতিল হবে।

নিরাপত্তা জোরদার

চূড়ান্ত তালিকা ঘিরে সম্ভাব্য অশান্তি এড়াতে চার জেলায় চার জন সিনিয়র IPS অফিসার মোতায়েন করা হয়েছে।

  • মালদা — অজয় নন্দ

  • কৃষ্ণনগর — গৌরব শর্মা

  • মুর্শিদাবাদ — রশিদ মুনির খান

  • কোচবিহার — সুনীল কুমার যাদব

প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন নজর— বিচারাধীন নামগুলির নিষ্পত্তির দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত