এত কম টেস্ট কেন? টেস্টের লক্ষমাত্রা দিয়ে নবান্নে পত্রবোমা কেন্দ্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এত কম টেস্ট কেন? টেস্টের লক্ষমাত্রা দিয়ে নবান্নে পত্রবোমা কেন্দ্রের। দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোনভাবেই বাগে আসছে না করোনা ভাইরাস। দেশজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৭৪ হাজার ৯৭৫ জন। এই বিপুল সংখ্যক আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮১৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৭ হাজার ৪৯৯ জন। অন্যদিকে দেশজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৭২ হাজার ২৬১ জন। দেশের ১৩৮ কোটি জনগনের মধ্যে এখন পর্যন্ত টেস্ট করা সম্ভব হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৩৩ হাজার ৭৪২ জনের। এই অবস্থায় রাজ্যে টেস্ট হচ্ছে না দ্রুত গতিতে এমন কথা জানিয়ে নবান্ন কে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ এবার করোনায় আক্রান্ত হলেন আর এক তৃণমূল বিধায়ক সমরেশ দাস, ভর্তি হাসপাতালে।

Shamim Ahamed Ads

উল্লেখ্য, আজ বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৮ জন! নতুন ২ হাজার ১৯৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ২০৯ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৭ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৬।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১২৮৬ জন। এদিনের ১২৮৬ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৫৩৯ জন।

এদিন ১২৮৬ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮.৫৪ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে ১০ দিনে নেমে এল প্রায় ৮ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৫ হাজার ৫৯৪ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮৮৫ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৪৬৫। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ৮৯ হাজার ৮১৩। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৬৫ জনের।

এত কম টেস্ট কেন? টেস্টের লক্ষমাত্রা দিয়ে নবান্নে চিঠি কেন্দ্রের। টেস্ট নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব এনএস নিগম কে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব লব আগারওয়াল। চিঠিতে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে গরে প্রতিদিন ১ হাজার ৬০০ জন আক্রান্ত হচ্ছেন। মোট চিকিৎসাধীন আক্রান্তের মধ্যে ৯৩ শতাংশ আক্রান্ত হয়েছেন গত ৪ দিনে। পরিস্থিতি ভয়ঙ্কর কলকাতা, দুই ২৪ পরগণা এবং হাওড়া-র ক্ষেত্রে। অন্যদিকে কিছুটা স্বস্তিজনক অবস্থায় থাকলেও ঝাড়গ্রাম, পুর্ব মেদিনীপুর, নদীয়া, পুরুলিয়া হুগলি এই জেলাগুলো কিছুদিন পরেই হটস্পটে পরিবর্তিত হতে পারে। এই জেলাগুলির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এক্ষুনি। পাশাপাশি রাজ্যের টেস্ট করার সংখ্যা নিয়ে কেন্দ্র খুশি নয় বুঝিয়ে। লব জানিয়েছেন রাজ্যের টেস্ট বাড়াতে হবে উল্লেখযোগ্য গতিতে। তিনি রাজ্যের স্বাস্থ্য সচিব কে জানিয়ে দিয়েছেন ১ লক্ষ জনগন পিছু অন্তত ১৪ জনের টেস্ট করতেই হবে।

agarwal to bengal
agarwal to Bengal1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত