নজরবন্দি ব্যুরো: এবার বিজেপি রাজ্য সভাপতির পদে মেয়াদ ফুরিয়ে এসেছে দিলীপ ঘোষের। তাই, বঙ্গ বিজেপির নতুন মুখ খুঁজতে সক্রিয় সঙ্ঘ, রাজ্য বিজেপির পরবর্তী প্রধান বেছে নিতে দিলীপের পছন্দসই নামের তালিকা আগেই জানতে চেয়েছিলেন জেপি নাড্ডা। এ বার সঙ্ঘের পক্ষ থেকে পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তার বাছাইয়ের পর্ব শুরু করা হল বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়, জানালেন দিলীপ
এবার নব রাজ্য সভাপতি বেছে নিতে বাংলার নানা প্রান্তে থাকা কর্মরত প্রচারকদের ডেকে বৈঠক করেন সঙ্ঘের শীর্ষ নেতৃত্বগণ। আরএসএস-র উচ্চপদস্থ নেতা ভি ভাগাইয়া গত ১৬ এবং ১৭ অগস্ট কলকাতার কেশব ভবনে এক বৈঠক করেন। নানা বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য বিজেপির ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়েও আলোচনা হয় বলে খবর।

বঙ্গ বিজেপির নতুন মুখ খুঁজতে সক্রিয় সঙ্ঘ, সূত্র জানা গিয়েছে, সঙ্ঘের আলোচনায় পরবর্তী রাজ্য সভানেত্রী হিসেবে দেবশ্রী চৌধুরীর নাম বেশ গুরুত্ব পেয়েছে। তবে কথা হয়েছে দেবশ্রীর বিকল্প নাম নিয়েও। ইংলিশবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নামও ওই আলোচনায় উঠে এসেছে বলে খবর। স্বচ্ছ ভাবমূর্তির জন্য কেউ কেউ আবার অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামও বলেছেন বলে জানা গিয়েছে।
যদিও বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের শীর্ষ পদে কারও নাম চূড়ান্ত করার আগে সঙ্ঘের মতামতকেও যথেষ্ট গুরুত্ব দেয় বিজেপি। তাই প্রচারকদের সঙ্গে ভি ভাগাইয়ার বৈঠকে যাঁদের নাম চর্চায় এসেছে, তাঁদের গুরুত্ব আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বঙ্গ বিজেপির নতুন মুখ খুঁজতে সক্রিয় সঙ্ঘ
বাংলার সংগঠনের বিষয়ে এই মুহূর্তে অত্যন্ত মনোযোগী সঙ্ঘের সর্বভারতীয় নেতৃত্বগণ। আগামী ২৪ অগস্ট দিল্লিতে বিজেপি এবং সঙ্ঘের বৈঠক রয়েছে। সে বৈঠকে সঙ্ঘের সর কার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, সঙ্ঘ-বিজেপির প্রধান সমন্বয়ক অরুণ কুমার, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক বিএল সন্তোষ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকতে পারেন বলে জানা যাচ্ছে।



