Daily Horoscope: সপ্তাহের শুরুতেই অর্থলাভ! কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে আজ? দেখুন রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ সোমবার। আজ বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থলাভের সুযোগ আসবে। বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের কপালে দুর্ভোগও আজ রয়েছে। আজ আপনার কপালে কি অপেক্ষা করছে? পড়ুন আজকের রাশিফল।

আরও পড়ুনঃ ছুটির দিন কেমন কাটবে? দেখুন রবিবারের রাশিফল

মেষ: আজকে কোন ব্যক্তির প্রলোভনে পা দেবেন না। আজকে কোথাও বিনিয়োগ করার আগে অন্তত দুবার ভাববেন। দুর্ঘটনার কবলে পড়তে পারেন। রাস্তায় সাবধানে চলাফেরা করবেন। বিপদের সময় প্রিয় বন্ধুকে পাশে পাবেন।

370f5d8578609903486b3aab43754d29c5599 14

বৃষ: বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। অফিসে কারোর সাথে বিবাদে জড়াতে পারেন। আজকে সারাদিন আপনি বিষণ্ণতায় ভুগবেন। আজ পেটের গন্ডগোলে ভুগবেন। মনের মত জীবনসঙ্গী খুঁজে পাবেন।

032b2cc936860b03048302d991c3498f469a5 14

মিথুন: পারিবারিক অশান্তিতে আজ জেরবার হবেন। পুলিশের দ্বারস্থ হতে হতে পারে। প্রবল মাথা যন্ত্রণায় ভুগবেন। রাস্তায় সাবধানে চলুন।

gemini 14

কর্কট: আজকে যদি লটারি কাটেন তাহলে সুখবর আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বাড়ির গুরুজনদের আজকে পাশে পাবেন। সম্পত্তির ভাগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে আজকের দিনে।

d854597a6deedb3cd6e9acab823059dc5e5b9 14

সিংহ: অবিবাহিতরা আজকে বিবাহ সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগবেন আজকে। রাতে ঘুম ঠিক মত না হওয়ায় মেজাজ সারাদিন খিটখিটে থাকবে। উচ্চশিক্ষায় সাফল্য আসবে।

5 SINGHA 14

কন্যা: অবিবাহিতরা যাদের বিয়ে আটকে রয়েছে তাদের খুব তাড়াতাড়ি বিয়ের খবর আসবে। আজকে দামী কোনো রেস্তোরাঁতে ট্রিট পাবেন। আজ ভুলেও কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। বাবা মার সাথে বিবাদে জড়াবেন।

8b0a97e696e3dd162aba746d46b375ab0f156 13

তুলা: অল্পতে ভেঙ্গে পড়বেন না। নিজের মনে কথা শুনুন। বাবা মার কথা মেনে চলুন। পুরনো শত্রুর আগমন হবে জীবনে। হাসপাতালে ভর্তি হতে পারেন।

ae9d4f1d363411e3f7a010818f92a361c9211 14

বৃশ্চিক: আজকের দিনটি আপনার জন্য শুভ। আজ কোনো দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারেন। আজ কোনো নতুন বন্ধু বানাতে পারেন। নিজে যত্ন নিন। পুরনো দুঃখ ভুলে গিয়ে নতুন শুরু করুন।

671d2c8b7acffd781058cc06a7fbab6025826 14

ধনু: কোন বড় অঙ্কের বিনি বিনিয়োগ করার পরিবারের লোকদের সঙ্গে আলোচনা করুন। পুরনো বন্ধুর সঙ্গে আজকে দেখা হবে। জীবন সঙ্গীর সঙ্গে আজকে মনোমালিন্য হতে পারে। বিবাহিতদের বিচ্ছেদ হবার সম্ভাবনা। আজকে পরিবারের কোনো ছোট সদস্য অসুস্থতায় ভুগতে পারে।

a9b0c2408e3b06e7969194e0bc6e31be0ed0b 14

মকর: আজ সোনা কিনতে পারেন। প্রিয়জনের সাথে সময়টি বেশ ভালই কাটবে। বাড়ি পরিবর্তন করতে পারেন। বিশাল পরিমাণে সম্পত্তি পেতে পারেন। আজকের দিনটি খুব ভালো কাটবে। রাতে ঘুম ভালো হবে।

49c196f7edc91b5ffb4594b3652793b9875b0 9

কুম্ভ: আজকে চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। অর্থের প্রলোভনে পা দেবেন না। বাড়ির ছোটদের সাথে আজকের দিনটি বেশ হইহুল্লোড় করে কাটবে। সাফল্যের সাধ পাবেন আজকে।

693e6d7adee9baf99721d75fb9197a40656f7 14

সপ্তাহের শুরুতেই অর্থলাভ! দেখুন রাশিফল

মীন: অফিস পরিবর্তন করতে চাইলে এটিই সঠিক সময়। আজ অচেনা করার সাথে রাস্তায় বিবাদে জড়াতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে চলাফেরা করুন। টাকা হারিয়ে যেতে পারে আজ।

সপ্তাহের শুরুতেই অর্থলাভ! দেখুন রাশিফল
সপ্তাহের শুরুতেই অর্থলাভ! দেখুন রাশিফল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন