নজরবন্দি ব্যুরোঃ বয়সের ভাঁজ সবচেয়ে বেশি এবং সব চেয়ে আগে পরে মানুষের মুখে। আর মুখের মধ্যে সবার আগে ভাঁজ পরতে শুরু করে কপালে। বয়স কম হলেও তা মানতে নারাজ স্কিন। যদিও তার জন্য দায়ী আমরাই। কারণ আমরা নানাবিধ অত্যাচার করি ত্বকের ওপর।
আরও পড়ুনঃ সন্ধ্যের জলখাবারে কি খাবেন তা নিয়ে চিন্তিত! বানিয়ে ফেলুন এই রেসিপিটা


কখনও অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া আবার কখনও রাত জাগা। আবার কখনও মানসিক চাপ। সব মিলিয়ে ত্বক এতো কিছু সহ্য করতে না পেরে বার্ধক্য জনিত সমস্যা সৃষ্টি হয়। বলিরেখা এখন একটি কমন সমস্যা। এখন কুড়ি পেরোতে না পেরতেই মানুষের বলিরেখা দেখা যায়। ছেলেদের তুলনায় মেয়েদের অল্প বয়েসেই সেই সমস্যা বেশি করে দেখা যায়।

তবে এবার রইল কয়েকটি ঘরোয়া উপায় যার কারণে বলিরেখার সমস্যা অনেকাংশে কমবে। সেগুলি জেনে নিন। প্রথমত ত্বকের যত্নে ব্যাবহার করুন নারকেল তেল। কারণ নারকেল তেল ত্বকের জন্য খুবই উপকারি। নারকেল তেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে। কয়েক ফোটা নারকেল তেল নিয়ে ত্বকে মালিশ করুন তাহলে বলিরেখার সমস্যাও দূর হবে।
২০ না পেরোতেই কপালে ভাঁজ! কিকরলে মিলবে উপকার

অ্যালোভেরা জেলের উপকারিতার কথা তো আমরা কম বেশি সবাই জানি। যদি রোজ রাতে শোয়ার আগে অ্যালোভেরা জেল ভালো করে মুখে মালিশ করা যায় তাহলে ত্বক উজ্জ্বল হবে তার সাথে সাথে ত্বকের উজ্জলতা বাড়বে। এবং বলি রেখাও কমবে। আপনারা চাইলে অ্যালোভেরা জেল কে ফেসপ্যাক হিসেবেও ব্যাবহার করতে পারেন। প্রতিনিয়ত ব্যাবহার করলে অনেক উপকার মিলবে।









