নজরবন্দি ব্যুরোঃ সন্ধে বেলা কি খাবেন কি খাবেন না তা নিয়ে যেকোনো মধ্যবিত্ত পরিবারে চিন্তার ভাঁজ থাকে। রোজ রোজ বাইরে গিয়ে খাওয়ার মত পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না। তাছাড়া বাইরে গিয়ে খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তাই বাড়িতে বানিয়ে নিন স্বাস্থ্যকর মুখরোচক খাবার। যা বাচ্চাদের পাশাপাশি বড়রাও খুব পছন্দ করবে।
আরও পড়ুনঃ আলিয়ার মনে ফের বসন্ত! জীবনে নতুন পুরুষ এসেছে?
উপকরণ
ময়দা
ডিম
জোয়ান
লবণ
সাদা তেল
পেঁয়াজ কুচানো
কাঁচা লঙ্কা কুচি
ধনে পাতা কুচি
চিলি ফ্লেক্স
টমেটো সস

প্রণালী
প্রথমে একটি বড় বাটিতে পরিমান মত ময়দা নিয়ে নিন। এরপর ওই ময়দার মধ্যে পরিমান মত নুন, তেল, জুয়ান সহযোগে ভালো করে মেখে নিন। এরপর এরপর ময়দা টা ভালো করে মাখা হয়ে গেলে তার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখুন। এরপর ১৫ মিনিটের জন্য সেই ডো আলাদা করে রেখে দিন। এরপর অন্য একটি পাত্র নিয়ে নিন। এরপর ওই পাত্রের মধ্যে একে একে ডিম। নুন, পেঁয়াজ কুঁচি, লঙ্কা কুঁচি, এবং ধনেপাতা কুঁচি নিয়ে ডিম টা ভালো করে ফেটিয়ে নিন।
সন্ধ্যের জলখাবারে কি খাবেন তা নিয়ে চিন্তিত! এই ডিম পরটা বানিয়ে নিন

এরপর এটি আলাদা করে সরিয়ে রাখুন এর পর ময়দার ডো গুলি ভালো করে লেছি কেটে রেখেন দিন। এর পর অল্প তেলের সাহায্যে লেছি গুলো ভালো করে বেলে নিন। এরপর পরটা গুলো সেকে নিন এক পিঠ সেঁকা হয়ে গেলে অন্য পিঠে ডিম গুলো ঢেলে দিন। এবং ওপর পিঠ টাও ভালো করে রান্না করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে সকলের প্রিয় ডিম পরটা।



