নজরবন্দি ব্যুরোঃ আলিয়ার মনে ফের বসন্ত! সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে জলঘোলা। সেখানে দেখা যাচ্ছে এক পুরুষের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। তবে পুরুষটি রহস্যময়। যার ফলে বোঝা যাচ্ছে হয়তো গল্পের মোড় ঘুরে গেল।
আরও পড়ুনঃ কঙ্গনা রানাউত এর কাণ্ড কারখানা বোঝা মুশকিল, সলমনের সামনেই পোশাক বদল অভিনেত্রীর!


তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন “যে সম্পর্ক চেয়েছিলাম সেই সম্পর্কে ১৯ বছর ধরে থেকেছি ইতিমধ্যে, সেখান থেকে বের হতে ১৯ বছর সময় লেগে গিয়েছে। কিন্তু আমার জীবনে, আমার সন্তানেরা আমার কাছে প্রাধান্য পেয়েছে বরাবরই। আজীবন পেয়ে যাবে। তবে কিছু কিছু সম্পর্ক এমন হয়ে যায় যা বন্ধুত্বের চেয়েও বেশি। আর এই সম্পর্কটাও তেমনই। আমি ভীষণ ভীষণ সুখী। আমারও তো সুখী হওয়ার অধিকার রয়েছে , তাই না কী?”

নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর সম্পর্ক নিয়ে বেশ অনেকটাই জলঘোলা হয়েছিল। নওয়াজুদ্দিন নাকি আলিয়ার ওপর শারীরিক ও মানসিক উভয়ই অত্যাচার করত। এমনটা অভিযোগ বহুকাল আগে থেকেই তা সামনে এসেছিল। এমনকি আলিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ আনেন তিনি।


আলিয়ার মনে ফের বসন্ত! কে সেই পুরুষ?
তবে নওয়াজুদ্দিনের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনও আলিয়া নিজের পদবী বদলায় নি। এখনও সামাজিক মাধ্যমে তার নামের পাশে সিদ্দিকী রয়েছে। এই প্রসঙ্গে আলিয়া বলেছেন যতদিন পর্যন্ত না পুরোপুরি তাঁদের বিচ্ছেদ হচ্ছে ততদিন অবধি সে তার পদবী পুরোপুরি পরিবর্তন করবেন না।







