kangana ranaut: কঙ্গনা রানাউত এর কাণ্ড কারখানা বোঝা মুশকিল, সলমনের সামনেই পোশাক বদল অভিনেত্রীর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঙ্গনা রানাউত নামটা শুনলেই দর্শকরা ভাবেন আবার কি কাণ্ড ঘটিয়ে বসলেন অভিনেত্রী! কখনও বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য। কখনও আবার অভিনেতা অভিনেত্রীদের গোপন দিক তুলে ধরা। কিছু না কিছু ঘটিয়েই চলেন অভিনেতা। তবে এবার এক অদ্ভুদ কাণ্ড ঘটিয়ে ফেললেন অভিনেত্রী। খোদ সালমানের সামনেই জামা বদল করলেন কঙ্গনা।

আরও পড়ুনঃ চলছে আইবুড়ো ভাত পর্ব, চলতি মাসেই চার হাত এক হবে উদয়-অনামিকার

সম্প্রতি কঙ্গনা একটি ভিডিও তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একই রিয়্যালিটি শোয়ে সালমান এবং কঙ্গনা একই সাথে উপস্থিত রয়েছেন। হটাত কঙ্গনাকে বলতে শোনা গেল ধক ধক করনে লাগা গানে তিনি মাধুরী দীক্ষিতের মতো নাচবেন। শুধু তাই নয় তিনি নাচতে চান লহেঙ্গা পরে।

WhatsApp Image 2023 06 06 at 3.06.44 PMসেই জন্য সেই মুহূর্তেই সালমান এবং সবার সামনে স্টেজের মধ্য়েই লহেঙ্গা পরে ফেললেন অভিনেত্রী। কঙ্গনার সেই সাঁজ দেখে হতবাগ সবাই। সালমানসহ স্টেজে উপস্থিত সকলে অবাক হয়ে যান কঙ্গনার ওই কাণ্ড দেখে।

কঙ্গনা রানাউত এর কাণ্ড কারখানা বোঝা মুশকিল, আবার এক নতুন কাণ্ড ঘটিয়ে বসল 

WhatsApp Image 2023 06 06 at 3.07.34 PMসেই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে আবার কঙ্গনা লিখেছেন। ‘আমাদের এত ইয়ং লাগছে কীভাবে সলমন! তাহলে আমরা কি বুড়ো হয়েছি।’ কঙ্গনার এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় নেটপাড়ায়। অনেক নেটনাগরিক রা তার এই ভিডিও ঘিরে কুরুচিকর মন্তব্য করেন। অনেকে বলে কঙ্গনা সবসময় লাইমলাইটে থাকার জন্য এই সমস্ত কাণ্ড ঘটায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত