নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছু সময় ধরেই গুঞ্জন রটছিল উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী বিয়ে নিয়ে। কবে তাঁরা বিয়ে করবে তা নিয়ে জলঘোলা হচ্ছিল। তবে অবশেষে এই প্রশ্নের উত্তর মিলল। সামনে এলো তারিখ। চলতি মাসেই চার হাত এক হবে অভিনেতা অভিনেত্রীর। ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে তাঁদের আইবুড়ো ভাত পর্ব।
আরও পড়ুনঃ বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ দীর্ঘ দিনের! প্রাণের ঝুঁকি ছিল আমিরের?


সেই ছবি ইতিমধ্যেই দর্শকদের সামনে চলে এসেছিল। উদয়প্রতাপ নিজে সেই ছবি শেয়ার করেছিলেন সেই ছবিটিতে দেখা যাচ্ছিল একটি বড় থালায় পঞ্চ ব্যাঞ্জন সাজানো রয়েছে। তার মধ্যে রয়েছে পাঁচরকম ভাজা। রয়েছে আম, মিষ্টি থেকে শুরু করে দই। আরও বহু খাবার মাছ এবং মাংস। ছবি শেয়ার পরে অভিনেতা লিখেছেন এই তাঁদের প্রথম আইবুড়ো ভাত।
আগামী ২৮শে জুন তাঁদের বিয়ে হবে। তবে সেই দিন শুধু মাত্র আইনি বিয়ে হবে তাদের। তাঁরা জানিয়েছেন জাকজমক পূর্ণ বিয়ে তাঁদের পছন্দ নয়। তাই সাদামাটা ভাবেই বিয়ে সারবেন তাঁরা। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবে তাঁদের আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব।
চলছে আইবুড়ো ভাত পর্ব, বিয়ের তারিখ কবে?

যদিও অনামিকা উদয়ের জীবনের প্রথম প্রেম নয়। এর আগেও প্রেম ছিল উদয়ের। তার সাথেও বিয়ে হওয়ার কথা ছিল উদয়ের। এমনকি বিয়ের তারিখ ও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়নি। অন্যদিনে অনামিকার ও বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল। যদিও এখন তাঁরা সেসব ভুলে নতুন সম্পর্ক এগতে ব্যাস্ত।









