নজরবন্দি ব্যুরোঃ প্রায় নব্বই দশক থেকেই গুঞ্জন রটে আসছে যে মু্ম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও শোনা যায় এই সম্পর্ক নাকি নব্বই দশকের আগে থেকেই ছিল কিন্তু নব্বই দশকে তার রেশ আরও বাড়তে থাকে। এমনকি সেই সময় শোনা যায় বি-টাউনের বেশ কিছু তারকা নাকি প্রাণে মারার হুমকি ও পেয়েছিলেন। সেই তালিকায় কি রয়েছেন আমির খান?
আরও পড়ুনঃ যেন এক কলেজ ছাত্র! রণবীরের নতুন লুক সাড়া জাগিয়েছে নেটাগরিকদের মধ্যে


বরাবরই গুঞ্জন শোনা যেত সেই সময় নাকি কালো টাকা সিনেমা তৈরির কাজে লাগানো হত। এমনকি কানাঘুষো শোনা গেছে বহু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অন্ধকার জগতের প্রভাবীদের ওঠা বসা ছিল। এবং তা নব্বই দশকে আরও বাড়তে থাকে। এমনকি অনেক কে হুমকি ও দেওয়া হত তাঁদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বইচ্ছে হোক কিংবা চাপ থেকে তাঁদের কে দুবাইয়ের বিভিন্ন পার্টিতে যোগ দিতে হত।
তবে এইসবের থেকে আমির খান নাকি ছিল একেবারেই আলাদা। এমনটাই দাবি করল ‘রাম সেতু’ ছবির প্রযোজক মহাবীর জৈন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায় ‘‘নব্বইয়ের দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আন্ডারওয়ার্ল্ডের রমরমা ছিল। প্রায় সব বলি তারকা থেকে শুরু করে গায়ক গায়িকাদের ডনেদের আমন্ত্রণ গ্রহণ করতে মধ্যপ্রাচ্যে ছুটতে হত। কিন্তু আমির খান সকলের থেকে বরাবরই আলাদা ছিল। নিজের জীবনের বাজি রেখেছিলেন তিনি। কিন্তু কোনও দিন অন্ধকার জগতের পার্টিতে পা দেননি তিনি। ওঁর নিজস্ব আদর্শ রয়েছে, সেটাই মেনে চলেছেন।’’
বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ দীর্ঘ দিনের! তবে আমির ছিল সবার থেকে আলাদা!

সেই সাক্ষাৎকারেই বলিউডের কালো জগত সম্পর্কে তথ্য ফাঁস করেন তিনি। তিনি আরও যোগ করেন ‘‘আমির অত্যন্ত ভাল মনের মানুষ। তবে অনেক সময়ই দর্শক তাঁকে বুঝতে ভুল করে থাকেন।নাম-যশ-প্রভাব-প্রতিপত্তির পিছনে কোনও দিন দৌড়াননি আমির। বলিউডের ইঁদুরদৌড় থেকে বরাবর নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি নিজেক।’’ সব মিলিয়ে আমিরের প্রসংসায় পঞ্চমুখ ছিলেন পরিচালক।









