Ranbir Kapoor: যেন এক কলেজ ছাত্র! রণবীরের নতুন লুক সাড়া জাগিয়েছে নেটাগরিকদের মধ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকবছর ধরে রণবীর কপূর প্রায় অদৃশ্য ছিল। কোন নতুন সিনেমাতে তার মুখ দেখতে পাওয়া যাচ্ছিল না। ভাটা পড়েছিল তার কর্মজীবনে। তবে ফের ২০২২ সালে সে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। ২০২২ সালে তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ মুক্তি পায়। এবং চলতি বছরের প্রথম দিকে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমাটি মুক্তি পায়। যার গান গুলি ইতিমধ্যে সুপার ডুপার হিট।

আরও পড়ুনঃ চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, রাজ্যের পাঁচ জেলায় চলবে দাবদাহ

শুধু তাই নয় এই চলতি বছরেই তার আরও একটি মুভি মুক্তি পাওার কথা। সেই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। যিনি বিখ্যাত সিনেমা ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’ র পরিচালক। সেই নতুন মুভির নাম ‘অ্যানিমাল’। এই সিনেমার পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছিল। সেই সময় প্রকাশ্যে এসেছিল রনবীরের লুকও। যেই লুক দর্শকরা অনেক পছন্দ করেছিল।

যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো
যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো

এবার ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো। তবে এবার রনবীরের এই অন্যরকম লুক দেখে বেশ ধন্দে পরে গেছে অনুরাগীরা। সেই লুক টায় রনবীরকে দেখা যাচ্ছে একেবারে অন্যভাবে। তার পরনে রয়েছে একটি ধবধবে সাদা শার্ট। গালি একফোঁটা দাড়িও নেই। গলায় রয়েছে চেকচেক টাই। চুল টা খানিক এলোমেলো। তাঁকে দেখে একেবারে কলেজ বয় লাগছে।

যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো
যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো

শুধু তাই নয়, রনবীরের পেছনের ব্ল্যাকবোর্ড টাও একেবারে অন্যরকম। ছবি দেখেই বোঝা যাচ্ছে সেটা সত্যি কারেরই একটা ক্লাসরুমের দৃশ্য। অভিনেতার বয়েস প্রায় ৪০ বছরের কাছাকাছি। কিন্তু একজন ২০ র আশেপাশে ছাত্রর লুকে দেখে বেশ অবাক দর্শক মহল। কারণ এর আগে ‘অ্যানিমাল’ ছবির যেই পোস্টার প্রকাশ্যে এসেছিল তাতে একেবারে অন্যরকম লাগছিল অভিনেতা কে।

যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো

যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো
যেন এক কলেজ ছাত্র! ‘অ্যানিমাল’ ছবির আরও একটি লুক প্রকাশ্যে এলো

সেই লুক টায় দেখা যাচ্ছিল অভিনেতার পরনে ছিল গাঢ় নীল রঙের স্যুট। এবং চোখে ছিল রোদ চশমা। চাপ দাড়িতে ভরা গাল এবং মুখে ছিল একটি জলন্ত সিগারেট। তবে সেই বার প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। তাতে দেখা গেছিলো তার পেছনে রয়েছে সারি সারি গাড়ি। আর তা থেকে বের হচ্ছিল একাধিক আগ্নেয়অস্ত্র। সব মিলিয়ে বেশ রাশভারী চরিত্রে দেখা গেছিলো তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত