Weather Update: চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, রাজ্যের পাঁচ জেলায় চলবে দাবদাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সকাল থেকেই ভ্যাপসা গরম। বাইরে বেরোলেই গায়ে যেন ছ্যাঁকা লাগছে। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা বৃষ্টির। কিন্তু সেই বৃষ্টির দেখা নেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রার পারদ আরও চড়তে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Weather Update:আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, বঙ্গে আবহাওয়ার উন্নতি কবে? 

জুন মাসের শুরু থেকেই রাজ্যে তাপপ্রবাহ চলছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। রাজ্যর পাঁচটি জেলায় চলবে দাবদাহের পরিস্থিতি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী লু বাতাসের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়াবিদরা।

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, এখনই নেই স্বস্তির বৃষ্টি

মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। অন্যান্য জেলাগুলিতেও তাপপ্রবাহের সমান কষ্ট অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, এখনই নেই স্বস্তির বৃষ্টি
চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, এখনই নেই স্বস্তির বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার অর্থাৎ ১০ জুন পর্যন্ত বাংলায় তাপপ্রবাহ বজায় থাকবে। আগামী কয়েকদিনে রাজ্যের পাঁচ জেলায় তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি দিনের বেলায় গরম হওয়া বইতে পারে। বুধবার থেকে শনিবার অর্থাৎ ৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহে তাপপ্রবাহ চলবে।

 

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, এখনই নেই স্বস্তির বৃষ্টি

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, এখনই নেই স্বস্তির বৃষ্টি
চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, এখনই নেই স্বস্তির বৃষ্টি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত