Weather Update: আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, বঙ্গে আবহাওয়ার উন্নতি কবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। সকাল থেকেই অস্বস্তিকর গরম। মাথার উপর চড়া রোদ। আগামী পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম। তবে আজ (৫ জুন) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের প্রথম দিনেই ভারী বর্ষণের সম্ভাবনা।

আরও পড়ুন: গরমে মিলল স্বস্তির বার্তা! একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

জুনের শুরু থেকেই বাংলার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কয়েকটি জেলায় তাপপ্রবাহ না চললেও সমান কষ্ট অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। সোমবার থেকে বুধবার পর্যন্ত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহের সতর্কতার মাঝেই বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার রাজ্যর বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার (৬ জুন) দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা
আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা

সোমবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। সকাল থেকেই মেঘলা আকাশ থাকায় শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় প্যাচপ্যাচ গরম থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা
আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত