জ্বালানির দাম সেঞ্চুরি পার, প্রতিবাদে সাইকেলে বিধানসভা আসছেন বেচারাম

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জ্বালানির দাম সেঞ্চুরি পার, ৫ রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা ভোট পার হওয়ার পর থেকেই দফায় দফায় বেড়েছে জ্বালানি দাম। বিপুল মূল্য বৃদ্ধির প্রতিবাদ দেশ জুড়ে হলেও তাতে দাম স্থির হয়নি। বাংলার একাধিক জেলাতে এর আগেই ১০০ ছুঁইয়েছিল পেট্রোলের দাম, এবার শহর কলকাতাও পার করে ফেলেছে সেই মার্জিন।

আরও পড়ুনঃ চলে গেলেন দিলীপ কুমার, ট্র্যাজেডি কিং-এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ

এমনিতেই দিনে দিনে জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের, প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনে, একদিকে জ্বালানির দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে বাকি সব কিছুর দাম। বাংলায় শাসক দলের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি তৈরি করা হয়েছে।

তবে তার আগেই কলকাতায় পেট্রোল সেঞ্চুরি পেরিয়ে যাওয়ার প্রতিবাদে অভিনব ভাবে প্রতিবাদ করলেন রাজ্যের শ্রমমন্ত্রী, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুর থেকে বিধানসভা আসছেন সাইকেলে চড়েই। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদেই সুদূর রাস্তা সাইকেলে আসছেন সিঙ্গুরের বিধায়ক।

প্লক্যার্ডে লেখা আছে ‘মোদীবাবু, পেট্রল বেকাবু’ সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। জ্বালানির দাম সেঞ্চুরি পার, তাই এবার সাইকেলেই বিধানসভার পথে রাজ্যের শ্রমমন্ত্রী।  নিজের প্রতিবাদ প্রসঙ্গে বেচারামের জবাব, দিন দিন মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সকলের টাকা নেই তেল কেনার। সঙ্গে তিনি আরও বলেন, আজ বিধানসভায় বাজেট পেশ। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য দিশা দেখাবেন। তাই এই দিনেই পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে আমি বাড়ি থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় যাচ্ছি।

জ্বালানির দাম সেঞ্চুরি পার, মধ্যবিত্তের ভোগান্তি বোঝাতে প্রতিবাদে সাইকেলে সিঙ্গুর টু কলকাতা বেচারামের।

যদিও বেচারামের এই নয়া প্রতিবাদের ধরণ দেখে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তাদের মতে এসব প্রচার এবং নাটক। বিজেপি নেতাদের মতে রাজ্যে ট্রেন বন্ধ, বহু মানুষ এভাবে রোজ সাইকেল চালিয়ে গন্তব্য স্থলে যান, উপায় থাকেনা কোন। আজ উনি মন্ত্রী বলে সকলে জানতে পারছেন, বাকি সাধারণ মানুষের কথা কেউ জানতে পারেনা। বেচারামের প্রতিবাদের বিপক্ষে মমতার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্তকে তুলে এনে কটাক্ষ করেছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর