নজরবন্দি ব্যুরোঃ চলে গেলেন দিলীপ কুমার, শারীরিক সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন, মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ছিলেন। গত ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘরে ফেরা হলো না আর। তার আগেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগের অনলাইন কাউন্সেলিং, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
দিন ময়েক আগেই দিলীপের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন, ‘‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিইউ-তেই আছেন। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি। তবে সেই অনুমতি আর মিলল না, সকলকে ছেড়ে চলেই গেলেন।
দিলীপ কুমারের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, এত বছরের সিনেমা জীবন, বহু কাজ সব কিছু থামিয়ে চলে গেলেন বলিউডের ট্র্যাজেডি কিং। কৃতী শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী। চলে গেলেন দিলীপ কুমার। ট্যুইট করে তিনি বর্ষীয়ান অভিনেতার আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রই সমবেদনা জ্ঞাপন করেছেন। ট্যুইটে মোদি লিখেছেন, ‘দিলীপ কুমারজি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর কাজ বহু প্রজন্মকে বিমোহিত করেছে। তাঁকে একজন সিনেম্যাটিক কিংবদন্তী হিসেবে স্মরণে রাখবে।
না ফেরার দেশে চলে গেলেন দিলীপ কুমার, শোকস্তব্ধ শিল্পীসমাজ।
তাঁর চলে যাওয়ায় আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। ওঁর পরিবার, পরিজন এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।’ ট্যুইটারের মাধ্যমে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সিনেমা, কাজের প্রতি শ্রদ্ধা এবং সায়রা বানুর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।



