প্রাথমিকে নিয়োগের অনলাইন কাউন্সেলিং, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে নিয়োগের অনলাইন কাউন্সেলিং, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মেধা তালিকায় ঠাঁই পাওয়া অবশিষ্ট প্রার্থীদের মধ্যে নিয়োগের কাউন্সেলিং হতে চলেছে রাজ্যে। অনলাইন কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মেধাতালিকা প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড।

আরও পড়ুনঃ বিশ সালের রেকর্ড দাম থেকে ৯০০০ টাকা কমলো সোনার মূল্য

চলতি বছরের মার্চ মাসের ৪ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশিকা মেনে তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। মেধাতালিকা তৈরি করা হয় জেলাস্তরে শূন্যপদের ভিত্তিতে। ইতিমধ্যে তালিকাভুক্তদের নিয়োগপত্রও ইস্যু করা হয়েছে জেলা কর্তৃপক্ষের তরফে। তবে বেশ কিছু প্রার্থী থেকে যায় যাদের নিয়োগ সম্ভব হয়নি জেলায় ভ্যাকেন্সি না থাকায়।

প্রাথমিকে নিয়োগের অনলাইন কাউন্সেলিং হবে এই অবশিষ্ট প্রার্থীদের জন্যেই। 

রাজ্যস্তরীয় ভাবে প্রাথমিকে নিয়োগের অনলাইন কাউন্সেলিং হবে ১২ জুলাই থেকে। চলবে ১৯ জুলাই পর্যন্ত। ১২ জুলাই-ই লাইভ হবে পোর্টালের। এদিকে উচ্চপ্রাথমিক নিয়োগ নিয়ে গত বছরের ১১ই ডিসেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রাজ্য সরকার কে নির্দেশ দেন ৪ জানুয়ারি ২০২১ থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। পাশাপাশি, ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে ১০ই জুনের মধ্যে। যদিও ১০ই জুন পেরিয়ে যাওয়ার ১১ দিন পরে ২১ জুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে চাকরিপ্রার্থীদের। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি।

আপার নিয়োগে ফের মামলা হয় হাইকোর্টে। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে কারচুপির কথা উল্লেখ করে হয় মামলা। অভিযোগ গতবার লিস্টে নাম ছিল, কিন্তু নয়া লিস্টে নাম নেই চাকরিপ্রার্থীদের। এদিকে যাঁদের নাম রয়েছে লিস্টে এমন একাধিক পরীক্ষার্থীদের থেকে বেশি নাম্বার পেয়েছেন পিটিশনাররা। এই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের বাতিল করে দেন ইন্টারভিউ লিস্ট। নিয়োগে বেনিয়মের জেরে নতুন ইন্টারভিউ লিস্ট নাম্বার সহ ৭ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ এবার যে লিস্টে নামের সাথে থাকবে চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নাম্বার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর