নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগান ক্লাবে হোসে র্যামিরেজ ব্যারেটোকে ফেরানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। যুব ফুটবলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নতুন কমিটির। অনূর্ধ্ব ১৫, ১৮, ২১ স্তরের দলগুলির কোচদের মাথায় ব্যারেটোকে বসানোর কথা ভাবা হয়েছে। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত জানান, ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য বিদেশি কোচের কথাই ভাবছেন তাঁরা।
আরও পড়ুনঃ মোহনবাগানের গুরুত্বপূর্ণ পদে কুনাল ঘোষ, সভাপতির নাম ঘিরে ধোঁয়াশা


সেক্ষেত্রে ব্যারেটোর নাম আলোচনায় উঠতেই পারে। মোহনবাগানের সঙ্গে আবার যুক্ত হতে সমান আগ্রহী সবুজ তোতা। সবুজ মেরুনে কি দ্বিতীয় ইনিংস শুরু করবেন? ব্যারেটো জানিয়ে দিলেন, মোহনবাগানের ডাকে সবসময় সাড়া দেবেন তিনি। তবে রিলায়েন্সের সঙ্গে এখনও তাঁর দু’বছরের চুক্তি রয়েছে।

সেটা শেষ হয়ে গেলে মোহনবাগানে আসতে কোনও সমস্যা নেই। ব্যারেটো বলেন, ‘মোহনবাগান আমার হৃদয়ে। ক্লাবের যেকোনও বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। মোহনবাগানের জন্য আমার দরজা সবসময় খোলা। ক্লাব ডাকলে সবসময় আছি।’



নতুন ভুমিকায় মোহনবাগানে ব্যারেটো? জল্পনা তুঙ্গে ময়দানে
উল্লেখ্য ব্যারেটোকে নিয়ে ক্লাব সদস্য ও সমর্থকদের মদ্ধে একটা আবেগ কাজ করে সব সময়। আর সবুজ তোতাও তার ক্লাব সবুজ-মেরুন কে যে কতটা ভাল বাসেন তার প্রমান তাঁর কথার মধ্যেই প্রকাশ পেয়েছে বার বার। তাই সব কিছু ঠিক থাকলে ফের নিজের ক্লাব সবুজ-মেরুনে দ্বিতীয় ইনিংস শুরু করবে হোসে র্যামিরেজ ব্যারেটো।








