নজরবন্দি ব্যুরো: বার-রেস্তোরাঁ খোলার সময়সীমা বাড়লো, নয়া নির্দেশিকা রাজ্যের। নাইট কার্ফুর সময়সীমা বাড়ানোর পর এবার বার-রেস্তোরাঁ খুলে রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। দ্বিতীয় বার লকডাউন ঘোষণার পর থেকে রাত ৮ অবধি খোলা থাকতো সমস্ত বার-রেস্তোরাঁ। এখন রাত ১০ টা অবধি খোলা থাকার সিদ্ধান্ত নিজেছে সরকার।
আরও পড়ুনঃ মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা, হতে পারে হালকা বৃষ্টিও
আগামী ১৬ ই আগস্ট অর্থাৎ সোমবার থেকে এই নিয়ম লাগু হতে চলেছে। বৃহস্পতিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তাই নাইট কার্ফু কিছুটা শিথিল করা হবে।

বার-রেস্তোরাঁ খোলার সময়সীমা বাড়লো, আগেই জানানো হয়েছিলো অফিসযাত্রীদের সুবিধার্থে নাইট কার্ফুর সময় পেছানো হয়েছে। রাত ৯ টার বদলে এবার থেকে রাত ১১ টা থেকে রাজ্যে জারি থাকবে নাইট কার্ফু। তাই পাশাপাশি বার-রেস্তোরাঁও খোলা রাখার সময়ও ঘন্টা দুয়েক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্য দিকে এই পান শালা খোলা ও বন্ধ নিয়ে দেখা যাচ্ছে আসন্তোষ। পানশালার কর্মীদের অভিযোগ, কাজ সেরে মানুষের বাড়ে আসার সময় পেরিয়ে যাচ্ছে। বিক্রি হচ্ছে না ঠিক মতো। অথচ কর আদায় করা হচ্ছে পুরোদমে। বারের সিঙ্গার, ডান্সারদের রোজগার বন্ধের মুখে। এ বিষয়ে সরকারকে জানালেও সুরাহা মেলেনি বলে জানা যাচ্ছে।



