Ranji Trophy: মন্ত্রী মনোজের দুর্দান্ত শতরান, রঞ্জিতে সেমিফাইনালে বাংলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রঞ্জি ট্রফির সেমিফাইনালে যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলা দ্বিতীয় ইনিংসে ৩১৮/৭ রান তুলে ডিক্লেয়ার করে। ম্যাচ ড্র হয়ে যায়। প্রথম ইনিংস ২৯৮ রানে শেষ হয়েছিল ঝাড়খণ্ডের ইনিংস।

আরও পড়ুনঃ বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, নিহত দুই

আর এর সঙ্গেই বাংলা পৌঁছে যায় ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শেষ চারে। প্রথম ইনিংসে বিরাট লিডের (৭৯৩) সুবাদেই বাংলার পরের রাউন্ডে চলে গেল। সেমিফাইনালে অভিমন্যু ঈশ্বরণদের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। ১৪ জুন থেকে শুরু সেমিফাইনালের দু’টি ম্যাচ। বংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচ খেলা হবে আলুরে।

8 5

অপর দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮তম শতরান করে ফেললেন মনোজ। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বের সঙ্গে ক্রিকেট মাঠেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।প্রথম ইনিংসে ৭৩ রানে শেষ হয়ে গিয়েছিল তাঁর ইনিংস। দ্বিতীয় ইনিংসে সেই ভুল করলেন না।

মন্ত্রী মনোজের দুর্দান্ত শতরান, রঞ্জিতে সেমিফাইনালে বাংলা
মন্ত্রী মনোজের দুর্দান্ত শতরান, রঞ্জিতে সেমিফাইনালে বাংলা

শতরান করলেন এবং দাপটের সঙ্গে করলেন। প্রথম ইনিংসে মনোজ তিওয়ারির মন্থর ইনিংস নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। সেই সব প্রশ্নকেও মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। ১৩৬ রান করেন তিনি।তাঁর ইনিংস সাজানো ছিল দু’টি ছক্কা এবং ১৯টি চার দিয়ে। যে দাপটের সঙ্গে তিনি খেলছেন তাতে স্বস্তি বাংলা শিবিরে।

6 5

মন্ত্রী মনোজের দুর্দান্ত শতরান, রঞ্জিতে সেমিফাইনালে বাংলা

বাংলার প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন তাঁর স্বপ্ন বাংলার হয়ে রঞ্জি ট্রফি জেতা। ৩৬ বছর বয়সে রাজনীতির ময়দানে নেমে পড়লেও খেলার ময়দান ছাড়েননি মনোজ। রঞ্জি জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা নিয়ে রঞ্জির সেমিফাইনালে বাংলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন