Bande Bharat Train: হাওড়া থেকে আজিমগঞ্জ, বন্দে ভারত মেট্রো চালুর সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বছর ঘুরতেই লোকসভা ভোট। এই আবহে রাজ্য পেতে চলেছে বন্দে ভারত মেট্রো । হাওড়া থেকে আজিমগঞ্জ যেতে পারে প্রস্তাবিত দু’টির মধ্যে একটি বন্দে ভারত মেট্রো। জানা যাচ্ছে, ট্রেনটি ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশনে দাঁড়াতে পারে। এরই পাশাপাশি অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খড়গঘাট স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। ট্রেনটি সকালে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশে যাবে। পরে সন্ধ্যায় সেটি হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে ফিরে যাবে। রবিবার ছাড়া আজিমগঞ্জ থেকে ৬ দিন এই ট্রেন চলার কথা। হাওড়া থেকে শনিবার ছাড়া বাকি ছ’দিন এই ট্রেন ছোটার কথা।

আরও পড়ুন: হাজিরা এড়িয়ে ১৫ পাতার চিঠি ইডিকে, কী লিখলেন অভিষেক?

আপাতত কয়েকটি স্টেশনে এই ট্রেন দাঁড়ানোর সময়সূচির প্রস্তাবনা সামনে এসেছে। জানা গিয়েছে, সকালে ৭টা ৫ মিনিটে এই ট্রেন ছাড়বে আজিমগঞ্জ থেকে। এরপর সকাল ৮টা ২৫ মিনিটে কাটোয়া পৌঁছবে। সেখান থেকে ৮টা ২৭ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টা ১৮ মিনিটে পৌঁছবে ব্যান্ডেল জংশনে। সেখানে দু’মিনিট দাঁড়িয়ে ১১টা ২০ মিনিটে হাওড়া এসে পৌঁছবে বন্দে ভারত ট্রেনটি।

inআর ফিরতি পথে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে রওনা দেবে ট্রেনটি। ব্যান্ডেলে গিয়ে সেই ট্রেনটি পৌঁছবে ৭টা ৩৮ মিনিটে। ৭টা ৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছেড়ে কাটোয়া পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে। সেখানে দু’মিনিট দাঁড়িয়ে আবার ছুটবে ট্রেনটি। এরপর রাত ১০টা ৫৫ মিনিটে সেটি গিয়ে আজিমগঞ্জে পৌঁছবে।

হাওড়া থেকে আজিমগঞ্জ, বন্দে ভারত মেট্রো চালুর সম্ভাবনা

হাওড়া থেকে আজিমগঞ্জ, বন্দে ভারত মেট্রো চালুর সম্ভাবনা
হাওড়া থেকে আজিমগঞ্জ, বন্দে ভারত মেট্রো চালুর সম্ভাবনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর