Bagtui: বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু, রামপুরহাট সিবিআই ক্যাম্পে রাখা দেহ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ মার্চ বীরভূমের বগটুই গ্রামে গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখকে কয়েকদিন আগেই গ্রেফতার করেছিল সিবিআই। মঙ্গলবার বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে খবর। কী কারণে মৃত্যু হয়েছে? তা এখনও জানা যায়নি। রামপুরহাট সিবিআই ক্যাম্পে দেহ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: আমি কোনও গিমিক পছন্দ করি না, এখনও নিজের বক্তব্যে অনড় শুভেন্দু

প্রসঙ্গত, গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাট এলাকার বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই। গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। নৃশংস গণহত্যা পরিকল্পনামাফিক ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে।

বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু, ঘটনা ঘিরে চাঞ্চল্য 
বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু, ঘটনা ঘিরে চাঞ্চল্য

কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। কিছুদিন আগেই বগটুইয়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে কয়েক দিন আগে গ্রেফতার করে সিবিআই। ৪ ডিসেম্বর রামপুরহাট আদালতে হাজির করানো হয়েছিল। তাঁকে ৬ দিনের হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু, ঘটনা ঘিরে চাঞ্চল্য 

বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু, ঘটনা ঘিরে চাঞ্চল্য 
বগটুই ঘটনায় অভিযুক্ত লালন শেখের মৃত্যু, ঘটনা ঘিরে চাঞ্চল্য

রবিবার সকালেই রামপুরহাট মেডিকেল কলেজে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ২১ মার্চ বগটুই গ্রামে যাদের মৃত্যু হয়েছিল তাঁদের পরিবারের সদস্য মিহিলাল শেখ লালন শেখের মৃত্যুর দাবি তুলেছিল। লালন দলবল নিয়ে এসেছিলেন বলেও দাবি করেন মিহিলাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর