নজরবন্দি ব্যুরোঃ এর আগে একাধিকবার ডিসেম্বরের কথা উল্লেখ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে অবশ্য একেবারে তারিখ দিয়ে স্পষ্ট করেছিলেন বিরোধী দলনেতা। সোমবার হাজরার সমাবেশ থেকে সেই তারিখ পরিবর্তন করলেও কারণ ব্যাখা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। স্পষ্ট করে বললেন, আমি কোনও গিমিকে পছন্দ করি না।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: আপনাকে আপনার পিসি সর্বভুক করেছে, অভিষেককে বেনজির আক্রমণ শুভেন্দুর
এদিন তিনি বলেন, আমি তিনটে তারিখ আপনাদের বলেছিলাম। ১২ তারিখ, ১৪ তারিখ এবং ২১ তারিখ, কেন বলেছিলাম? এই তিনটে তারিখ মানে সরকার পরিবর্তন হবে একথা বলিনি। ৭০ জন বিধায়ক থেকে আমরা তৃণমূলের দল ভাঙাবো, একথা আমাদের দল মানে না। এই রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারির পর সবচেয়ে বড় হল কয়লা কেলেঙ্কারি। ২৪০০ কোটি টাকার কেলেঙ্কারির মধ্যে ১ হাজার কোটি টাকা বাবুসোনা খেয়েছে। এখন আদালতে গেছেন, যেতেই পারেন। যারা বলে ফাঁসির দঁড়ি গলায় দেবো। এখন আবার আদালতে গেছে। আগামী ১৩ তারিখ চমক রয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা।

এরপরেই শুভেন্দুর বক্তব্য, আমি শুভেন্দু অধিকারী আমি বিরোধী দলনেতা। আমি কোনও গিমিকে পছন্দ করি না। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াকে স্টেটমেন্ট করি না। আমি যা বলি ভেবে বলি। সিপিএমের সূর্য যখন মধ্যগগণে, আমি লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের যখন সময় তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনারা শুনে রাখুন পশ্চিমবঙ্গের বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভিতরে যাবেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এত হাজার মানুষের মধ্যে বলে দিয়ে গেলাম।

তাঁর সংযোজন, ১৪ তারিখ কেন বলেছি? স্যাটে জিতেছে কর্মচারি সংগঠন। এরপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চেও জিতেছে। আগামী দিনে প্রায় ২৩ হাজার কোটি টাকা সরকারকে দিতে হবে। আগামী পরশু আদালতের চুড়ান্ত শুনানি। ডিএ দিতে হবে। ২৩ হাজার কোটি টাকা সরকার দেবে কোথা থেকে?
আমি কোনও গিমিক পছন্দ করি না, স্পষ্ট বার্তা শুভেন্দুর

একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলা নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর কথায়, আমরা দেখেছি সিবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, ২৩ লক্ষ কারচুপি হয়েছে। প্রায় ৩০ হাজার নিয়োগ হয়েছে। আগামী দিনে অনেকেই ধরা পড়বে। আগামীকাল এখানে পাল্টা সভা হবে। সভার শেষে রাতে সুরাপান হবে। তারপরে এইখানে কে আসবে শুনে রাখুন, যত জনের চাকরি যাবে, তাঁরা আসবে পরিবারের লককে নিয়ে। বলবে টাকাটা ওই খানে গেছে। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি লেনে গেছে। টাকাটা ফিরিয়ে আনার জন্য মিছিলও করে আসবে। অর্পিতার ভাই ক্লাস সেভেন পাশ, হাইস্কুলের টিচার।



