হাতে এবার আইফোন ১৩, নয়া ফোনে নিজের ভিডিওতে মজলেন বাদামকাকু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চারিদিকে এখন ‘বাদাম কাকু’র জয়জয়কার। ‘কাঁচা বাদাম’ গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। এইমুহূর্তে নেটপাড়া সরগরম তাঁর গানের ভিডিয়োতে। শুধু রাজ্য বা দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে গানটি। দিন কয়েক আগেই রাজ্য পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে ‘বাদাম কাকু’কে।

আরও পড়ুনঃ পরিবারের সম্পত্তির হিসেব চাইল হাইকোর্ট, সঙ্কটে মাণিক ভট্টাচার্য।

একটা সময় পর্যন্ত বছরের পর বছর কেটেছে হতদরিদ্র অবস্থায়। বাদাম বিক্রিই ছিল একমাত্র উপার্জনের পথ। সেই ভুবনের আজ সাতমহলা বাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স আর তুমুল জনপ্রিয়তা। একসময় যিনি ভাঙা মোবাইল নিয়ে কাঁচা বাদাম বিক্রি করতেন, এখন তিনিই ব্যবহার করছেন এক্কেবারে লেটেস্ট আইফোন ১৩। গাড়ি কিনেছেন। প্রাসাদপম অট্টালিকা বানিয়েছেন। এবার হাতে প্রায় ৭২ হাজার টাকা দামের অত্যাধুনিক আইফোন ১৩। নতুন আইফোন হাতে সোশ্যাল মিডিয়া স্টার ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর দারুণ খুশি।

badam 4

একটা সময় সংসারের হাল ফেরাতে একটি পুরনো মোটরবাইক কিনে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন ভুবন বাদ্যকর। ভাগ‍্য পরিবর্তনের শুরু এরপরেই। তাঁর বাদাম গান ভাইরাল হতেই আর পিছু ফিরে তাকাতে হয়নি ভুবনকে।

badam 2

বাদামকাকু বলছেন, “আমি বাদাম বিক্রি করে ভাঙা মোবাইল, সিটি গোল্ডের চেন, চুড়ি, মালা, পায়ের তোড়া নিতাম। আজ গোবিন্দর ইচ্ছায় আমার হাতে আইফোন এসেছে। আমি আইফোন পেয়ে খুব খুশি।” তিনি জানান এই আইফোন তিনি উপহার হিসেবে পেয়েছেন। তাঁকে আইফোন উপহার দিয়েছেন দিল্লি থেকে ইন্দ্রজিৎ রায়। দিল্লিতে ভুবন বাদ্যকরের গান শুনে তাঁকে ভালোবেসে এই আইফোনটা উপহার দেন তিনি।

হাতে এবার আইফোন ১৩, নয়া ফোনে নিজের ভিডিওতে মজলেন বাদামকাকু

 হাতে এবার আইফোন ১৩, নয়া ফোনে নিজের ভিডিওতে মজলেন বাদামকাকু
হাতে এবার আইফোন ১৩, নয়া ফোনে নিজের ভিডিওতে মজলেন বাদামকাকু

ভাঙা মোবাইল নিয়ে কাঁচা বাদাম বিক্রি থেকে আজ গাড়ি-বাড়ি নিয়ে লেটেস্ট আইফোন হাতে! জীবনে এই উত্তরণের জন্য সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছেন ‘বাদামকাকু’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর কাছে এসেছে একের পর এক অফুরান গান করার সুযোগ। কখনও কলকাতায়, কখনও মুম্বাইতে। ফলে ঘরে পয়সার জোগান বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত