দিলীপ কে বর্ণপরিচয় উপহার দিতে চেয়েছিলেন, দিদির সামনে ভুলে ভরা গান গাইলেন বাবুল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই দিলীপ কে বর্ণপরিচয় উপহার দিতে চেয়েছিলেন বাবুল। অর্থাৎ দিলীপ ঘোষের বাংলা ভাষার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে তাঁকে বর্ণপরিচয় উপহার দেবেন বলেছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু আজ তিনি প্রতুল মুখোপাধ্যায়ের অমর গান, ‘আমি বাংলায় গান গাই’, গানটির আগাগোড়া ভুল গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সামনে।

আরও পড়ুনঃ মহালয়ার সকালে বড় খবর দিলেন দেব, ফের একবার একসাথে বড় পর্দায় দেব-বুম্বা

কদিন আগেই বিজেপির মায়া কাটিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আর যোগ দিয়েই আক্রমণ শানিয়েছিলেন তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে। বলেছিলেন, ‘ইংরেজিতে রয়েছে থারুরের ইংলিশ। পশ্চিমবঙ্গে আবার দিলীপদার বাংলা। ওঁকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব। যাতে বাংলা ভাষাতেই উনি কথা বলেন, বাংলা ভাষাকে কলঙ্কিত বা কলুষিত না করেন।’

আর সেই বাবুল সুপ্রিয় আজ খোদ দিদির সামনে ভুল গান গাইলেন, তাও আবার বহু বার শোনা, বাঙালির মুখে মুখে ফেরা প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’। এদিন জাগো বাংলার অনুষ্ঠানে একাধিক তারকা শিল্পী গান পরিবেশন করেন। তালিকায় ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু প্রতুল মুখোপাধ্যায়ের গানটিকে কার্যত নিজের বানিয়ে নিলেন বাবুল। কেমন ভুল গাইলেন?

আসল গানে প্রতুলবাবু লিখেছিলেন— ‘বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ/ আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ।’ কিন্তু বাবুলের গলায় বাংলা প্রাণের সুখের জায়গায় হয়ে গেল বাংলা গানের সুর। সেটা আবার রিপিট করলেন। প্রতুলবাবু গেয়েছিলেন— ‘আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি/ আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি!’ সেই জায়গাটা বাবুল গাইতে গিয়ে লাইন, শব্দ সব গুলিয়ে ফেললেন।

এর পর বাবুল সুপ্রিয় মাঝের স্তবক বাদ দিয়ে চলে গেলেন, যেখানে প্রতুল বাবু লিখেছিলেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল দৃপ্ত শেষ চুমুক’। এই লাইনের আগে লেখা ছিল ‘আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়/ মেশে তেরো নদী, সাত সাগরের জল, গঙ্গায়-পদ্মায়’—এসব লাইনই গাইলেন না বাবুল।

দিলীপ কে বর্ণপরিচয় উপহার দিতে চেয়েছিলেন, দিদির সামনে ভুলে ভরা গান গাইলেন বাবুল! দেখুন ভিডিও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন