মহালয়ার সকালে বড় খবর দিলেন দেব, ফের একবার একসাথে বড় পর্দায় দেব-বুম্বা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে টলিউড জগতে অন্যতম দুই নক্ষত্র হিসেবে গন্য ক্রা হয় প্রসেনজিৎ ও দেব কে। এই দুই তারকা যে সিনেমায় থাকবে তাতে যে চমক থাকবে পরতে পরতে তা বলাই চলে। বছর কয়েক আগে    সৃজিত মুখোপাধ্যায় দ্বারা পরিচালিত ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই দুই অভিনেতা। এছাড়াও ‘ককপিট’ ছবিতেও অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল এই দুই অভিনেতা কে।

আরও পড়ুনঃ ছেলে মাদক মামলায় গ্রেফতার, বাবা শাহরুখ নিলেন এই পদক্ষেপ

আবারও এক ছবিতে একসঙ্গে জুটি বাধতে দেখা যাবে এই দুই অভিনেতা কে। শোনা যাচ্ছে এবার পথিকৃত বসুর  পরিচালিত ‘কাছের মানুষ’ ছবিতে ফের স্ক্রীন শেয়ার করতে চলেছেন বলিপাড়ার এই দুই তারকা। যার মূল প্রযোজনার দায়িত্ব নিয়েছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। পাশাপাশি ক্যামেরা ও কাস্টিংয়ের দায়িত্বে আনা হয়েছে মধুরা পালিত ও ইশা সাহা কে।

আজ দেবী পক্ষের প্রথম দিনে  ছবির পোষ্টার প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। যেখানে ঘাটালের এই সাংসদ তথা অভিনেতা দেবের মুখোমুখি বসতে দেখা গিয়েছে প্রসেনজিত কে। মূলত একটি রেল লাইনের উপর বসে চিন্তায় মগ্ন থাকতে দেখা গিয়েছে এই দুই তারকা কে। সেইসময় একটি ট্রেন কে এগিয়ে আসতে দেখা যায় তাঁদের দিকে।

মহালয়ার সকালে বড় খবর দিলেন দেব, স্ক্রীন শেয়ার দেব-বুম্বার 

মহালয়ার সকালে বড় খবর দিলেন দেব, ফের একবার একসাথে বড় পর্দায় দেব-বুম্বা

তবে ছবির বিষয়বস্তুু কিংবা গল্প নিয়ে পরিচালক থেকে অভিনেতা কেউ কোনো কিছু না জানালেও , শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই ছবির শুটিং। তারপর আগামী বছরের গ্রীষ্মকালের দিকে মুক্তি পাবে এই ছবি। তাছাড়া চলতি মাসের ১০ তারিখে মুক্তি পেতে চলেছে ‘গোলোন্দাজ’ । তা নিয়ে বহু আগে থেকেই উন্মাদনা চরমে উঠেছে দর্শকদের। তবে আজ “কাছের মানুষের” পোস্টার সামনে আসতে তা যেন আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছে।

মহালয়ার সকালে বড় খবর দিলেন দেব, ফের একবার একসাথে বড় পর্দায় দেব-বুম্বা
মহালয়ার সকালে বড় খবর দিলেন দেব, ফের একবার একসাথে বড় পর্দায় দেব-বুম্বা

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর