নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়। শুধুমাত্র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নয়, পরিবারের সকলেই করোনা আক্রান্ত হয়েছেন বলে নিজেই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূল নেতা।
আরও পড়ুনঃ আজই ছুটি পাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী, আপাতত একান্তবাসেই থাকবেন তিনি


ট্যুইটারে বাবুল জানিয়েছেন, আমি, আমার স্ত্রী, বাবা এবং একাধিক কর্মচারীরা পজিটিভ। এবার প্রভাব সবচেয়ে বেশী। প্রতিটি ককটেল ডোজের জন্য খরচ ৬১ হাজার টাকা। এমনকি ওই ডোজ মিলছে না বলেও জানিয়েছেন তৃণমূল নেতা। যা তাঁর বাবার জন্য ভীষণ প্রয়োজন।
And, this is my 3rd time•First in Nov20 when I lost my Maa & somehow saved my Dad, then again in April 21 & now🤩 not really worried abt the positive-ness but the sheer number of individuals who got contracted & no way to find out who gave it to whom• VERY FEW r wearing Masks🤨 https://t.co/1XE0X4S33v
— Babul Supriyo (@SuPriyoBabul) January 4, 2022
২০২০ সালের মার্চ মাসের দিকে বাবুলের সমস্ত পরিবার করোনা আক্রান্ত হন। প্রয়াত হন বাবুলের মা সুমিত্রা বড়াল। তিনি লিখেছেন, আমি তৃতীয়বার কোভিড আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি বাবাকে কোনওভাবে বাচিয়ে এনেছিলাম। কিন্তু যেভাবে একের পর এক ব্যক্তি করোনার হাত থেকে মুক্তি পাচ্ছেন তাতে চিন্তা বাড়ছে।
বাবুল সুপ্রিয় তৃতীয়বার আক্রান্ত হলেও এই নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হল তাঁর পরিবার। কিন্তু বাবার বয়স ৮৪ হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তারকা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। মৃদু উপসর্গ নিয়ে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। দিন কয়েক আগেই করোনার চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলী। যেভাবে করোনার সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা পুরসভা।
করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, পরিবারের সকলেই পজিটিভ

পুরসভার তরফে শহরের একাধিক জায়গায় মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। চালু করা হয়েছে তিনটি সেফ হোম। শুধুমাত্র শহর কলকাতা নয়, করোনার বিশেষ প্রভাব পড়েছে হাওড়া, হুগলী সহ দুই ২৪ পরগণাতেও।









