বিপুল লোকসমাগমে বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে বিঁধলেন অভিষেক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিপুল লোকসমাগমে বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে বিঁধলেন অভিষেক। বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে এখন চলছে সভা পাল্টা সভার পালা। আর সেই কারণেই আজ বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে শালতোরা কলেজ মোর থেকে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পথ সভায় প্রচুর লোকের সমাগম হয়।

আরও পড়ুনঃ হারতে চান না, দলত্যাগী প্রার্থীর ওপর অনাস্থা এনে বিক্ষোভ গোঘাটের BJP সমর্থকদের

পথসভার শেষে অভিষেক বিজেপির সোনার বাংলা গড়ার লক্ষকে খোঁচা দেন তিনি। ভাষণে অভিষেক বলেন ভাঙ্গা পায়েই লড়াই হবে। লোক হবেনা বলেই একের পর এক সভা বাতিল করছে বিজেপি। ওরা যত জয় শ্রী রাম বলছে ততই বাড়ছে জ্বালানির দাম। তিনি আরও বলেন যে আমরা মা দুর্গার পূজ করি, মা দুর্গার অপমান সহ্য করবো না। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি সোনার বাংলা গড়তে এসেছে, কিন্তু তারা সোনার ভারত গড়তে পেরেছে কি? যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, মনিষীদের নাম সঠিক ভাবে উচ্চারণ করতে জানে না তারা গড়বে সোনার বাংলা?

বিজেপি বঙ্গে সন্ত্রাস ছড়াচ্ছে। যারা নিজেদের মধ্যে শান্তি রাখতে পারে না তারা বাংলায় শান্তি প্রতিষ্ঠা করবে? এই সব চিন্তা অমূলক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের এই যুব নেতা। অভিষেক আরও বলেন, যে জনসভায় মানুষ সতঃস্ফুর্ত ভাবে করে না তারা গড়বে সোনার বাংলা? তিনি শ্লোগান তুলে বলেন,’ বাংলার মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বহিরাগতদের নেই বাংলায় ঠাই।’ তিনি আরও বলেন, স্বাস্থ্য সাথি কার্ড নারীর ক্ষমতায়নের প্রতিক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়নের চাবি সকলের হাতে তুলে দিয়েছেন।

বিপুল লোকসমাগমে বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে বিঁধলেন অভিষেক। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করে দিয়েছেন। এটাই পার্থক্য মমতা ও মোদির মধ্যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন