আইনের এজলাস ছেড়ে মহাধুমধামের সঙ্গে জনতার এজলাসে নেমে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি যোগ দেন বিজেপিতে এবং তমলুকের প্রার্থী করা হয় তাঁকে। আজ, শনিবার ষষ্ঠ দফায় চলছে তমলুকে ভোটগ্রহণ। আর ভোটের দিন বুথে ঘোরার সময় দফায় দফায় বিক্ষোভের সম্মুখীন হলেন তিনি।
আরও পড়ুন: কেশপুরে হিরণকে ঘিরে তুলকালাম, আগের রাতে বিজেপিকে ‘সাফ’ করেছে পুলিশ, অভিযোগ প্রার্থীর!
ভোটের দিন সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরোন অভিজিৎ। চলে আসেন হলদিয়ায়। আর সেখানে তাঁকে দেখেই বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠে। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। ‘চাকরিখেকো’ বলেও দেগে দেওয়া হয়। আর এসব দেখেই মেজাজ হারালেন অভিজিৎ।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, ‘‘আমাকে ঘিরে ধরলে দেখালে হাড়গোড় ভাঙা হবে।’’ পাশাপাশি তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন। তাঁর কোথায়, “ভোটের আগের রাতে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছে পুলিশ।”

পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস, বিক্ষোভকারীদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিজিৎ!
সঙ্গে তিনি আরও বলেন, “নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। ৪ হাজার পুলিশ ঢুকেছে। ডিজি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে এসব হচ্ছে।”




