ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে একাবারে মুখোমুখি দুই তারকা প্রার্থী। একদিকে তৃণমূলের বিদায়ী সাংসদ দেব, অন্যদিকে, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ভোটের দিন একেবারে তুলকালাম পরিস্থিতি ঘাটালের কেশপুর এলাকায়। হিরণকে বুথে বুথে ঘরতেই দিলেন না বিক্ষুব্ধ জনতা। অবশেষে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হল তাঁকে।
আরও পড়ুন: ষষ্ঠ দফা ভোট, দফায় দফায় বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়


ভোটের দিন সকাল থেকেই ঘাটালের একধিক বুথে বুথে ঘুরছেন হিরণ চট্টোপাধ্যায়। একটি কেন্দ্রে তিনি বিজেপির পোলিং এজেন্ট বসিয়ে দিয়ে আসেন। এরপর কেশপুরের দিকে এলে রাস্তায় লাঠি নিয়ে বসে পড়েন এলাকার মানুষ। হিরণের রাস্তা অবরোধ করা হয়। তাঁদের বক্তব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মদতে ভোটের আগের রাতে হামলা চালিয়েছে বিজেপি।

যদিও পাল্টা হিরণের বক্তব্য, পুলিশের মদতে এইসব বিক্ষোভ চলছে। পুলিশের সঙ্গে তাঁর তর্কাতর্কিও বেঁধে যায়। চারটের বেশি কনভয় নিয়ে ঘোরা যাবে না বলে হিরণকে বাধা দেয় পুলিশ। হিরণের কোথায়, ভোটের আগের রাতে কেশপুর ও আনন্দপুরে পুলিশ বিজেপি কর্মীদের মারধর করে সব ‘সাফ’ করে দিয়েছে।



কেশপুরে হিরণকে ঘিরে তুলকালাম, আগের রাতে বিজেপিকে ‘সাফ’ করেছে পুলিশ, অভিযোগ প্রার্থীর!
পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন, “আমি তো সারারাত ধরে আনন্দপুর, কেশপুর ঘুরে বেড়িয়েছি। কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। তাঁরা স্কুলের ভিতর বসে খাওয়াদাওয়া করছিলেন এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন।” যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা কেউ তৃণমূলের সমর্থক নন।








