ষষ্ঠ দফা ভোট, দফায় দফায় বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay: অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও শেষের দিকে হঠাৎ মেজাজ হারান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোট। তার মধ্যে রয়েছে বাংলার আটটি আসন। প্রত্যেক দফার মতো এই দফাতেও একাধিক হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা। সকাল ১১ টার মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে ৯৫৪।

আরও পড়ুন: বিজেপি চাকরিখেকো বাঘ, নাম না করে ফের অভিজিতকে নিশানা মমতার

abhijit1 1

হলদিয়ায় দফায় দফায় বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উঠল জয় বাংলা স্লোগান। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের। আজ শনিবার ভোট চলছে তাঁর কেন্দ্র তমলুকে। তার মধ্যেই বুথ পরিদর্শনে আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের সমর্থকেরা। এক বার নয়, দু’বার।

abhijit2

প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও ‘চোর চোর’ স্লোগান ওঠে। আবার কখনও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও শেষের দিকে হঠাৎ মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, ‘‘বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’’

ষষ্ঠ দফা ভোট, দফায় দফায় বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

abhijit3 1

শনিবার সাতসকালেই হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিজিৎ। সকাল ৭টা নাগাদ হলদিয়ার একটি বুথের বাইরে অভিজিৎকে দেখে চোর চোর স্লোগান ওঠে। পরে বেলা ১১টা নাগাদ হলদিয়ার অন্য একটি বুথের সামনে এসে হাজির হয় অভিজিতের গাড়ি। সেখানেও অভিজিৎ বাবুকে দেখা মাত্র বিক্ষোভ শুরু হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন