একেবারে শেষ দফায় মথুরাপুরে ভোটগ্রহণ। সেখানের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে সাগরের কালগীরি ময়দানে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তিনি ফের একবার নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানায় নিলেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন: লোকসভায় মোট কত আসন পাবে বিজেপি? জানালেন বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমা
এদিন মমতা বলেন, “অবসর নিয়ে তমলুকে যিনি দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি বিজেপি। যত চাকরি খেয়েছে, বিজেপি বলে খেয়েছে। বিজেপি একটা ভাঁওতাবাজ দল। ২ কোটি চাকরি দেবে বলে দেশটাকে বিক্রি করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মানুষের অধিকার কেড়ে নেবে। ৩ বছর ১০০ দিনের কাজের টাকা দেয়নি। মেয়েরা মাথায় করে মাটি-ইট দেয়নি। আমাদের সরকার ৫০ দিনের কর্মশ্রী চালু করেছে। মানুষ কাজ পাবে।’’

সঙ্গে ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৫ লক্ষ ওবিসি কার্ড বাতিল। আমি বলছি বাতিল নয়। এত তাড়াতাড়ি বাতিল করা যায় না। এটা আমরা করেছি অনেক কষ্ট করে। এই রায়দান বিজেপির রায়দান। এই রায়কে মানছি না। আমরা উচ্চ আদালতে যাব।”

বিজেপি চাকরিখেকো বাঘ, নাম না করে ফের অভিজিতকে নিশানা মমতার
মমতা আরও বলেন, “মোদী-অমিত শাহ কয়েক দিন ধরে বলছেন, মুসলিমেরা নাকি তফসিলিদের চাকরি কেড়ে নেবে। এটা কখনও হতে পারে না। বাবাসাহেব অম্বেডকর সংবিধানে এই সংরক্ষণ করে গিয়েছেন। মোদী কেন, আমি কেন, কেউ চাইলেও কাড়তে পারবেন না।’’




