পাঁচদফা শেষে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, চলতি লোকসভা ভোটে আশানুরূপ ফল করবে না বিজেপি । তাঁরা মনে করছেন কিছুটা হলেও দেশে মোদি হাওয়া কমেছে। আর সেই কারণেই মেরুকরণের রাজনীতিতে ঝুঁকেছে বিজেপি। দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইস বার চারশো পার হবে না বিজেপির।
আরও পড়ুন: গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! ‘আমার ভদ্রতা দুর্বলতা নয়’ শুভেন্দুকে বার্তা দেবের



কিন্তু বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমা ভারতের লোকসভা ভোটের ভবিষ্যৎ বাণী করলেন। তিনি জানালেন, চলতি লোকসভা নির্বাচনে ৩০৫ কিংবা তার বেশি আসনে জিততে চলেছে বিজেপি। সম্প্রতি এনডিটিভিকে সাক্ষাৎকারে তিনি জানান, চলতি নির্বাচনে ২৯৫ থেকে ৩১৫ আসন অবধি পেতে পারে বিজেপি।



গত লোকসভা ভোট ২০১৯-এ বিজেপি একাই পায় ৩০৩ আসন। জোট মিলিয়ে পেয়েছিল ৩৫৩টি আসন। ওই সাক্ষাৎকারে ব্রেমার আরও বলেন, মোদি নিশ্চিত ভাবে তৃতীয়বারের মতো জিতে ক্ষমতায় ফিরবেন এবং ভারতের প্রধানমন্ত্রী হবেন।
লোকসভায় মোট কত আসন পাবে বিজেপি? জানালেন বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমা

তাঁর সরকারের অর্থনৈতিক নীতি এবং পার্ফম্যান্স বেশ ভালো এবং ধারাবাহিক। তাঁর সরকার স্থিতিশীলতার বার্তা দিয়ে এসেছে।’ এদিকে ব্রেমার দাবি করেন, মোদি সরকারের অধীনে ভারত ২০২৮ সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে।








