গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! ‘আমার ভদ্রতা দুর্বলতা নয়’ শুভেন্দুকে বার্তা দেবের

Dev-Hiran: নিজের এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, "ও শুভেন্দু দা,তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামাজিক মাধ্যমে দেব-শুভেন্দু অধিকারী বাগযুদ্ধ। একদিকে যখন বিরোধী দলনেতা গরুচুরি নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীকে নিশানায় আনছেন তখন আবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপধ্যায়কে কটাক্ষ করলেন দেব। তাঁর কথায়, গরুচুরির টাকা নিয়ে অনুষ্ঠান করেছেন হিরণ। পিন্টু মণ্ডল নিবেদিত একটি গীত-সংগীত অনুষ্ঠানে হিরণের অংশগ্রহণের একটি পোস্টারও প্রকাশ করলেন দেব!

আরও পড়ুন: প্রথমবার লোকসভার প্রচারে সুকান্ত-শুভেন্দু জুটি, কাঁথিতে আজ মেগা রোড-শো বিজেপির

নিজের এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, “ও শুভেন্দু দা,তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও..”

গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! 'আমার ভদ্রতা দুর্বলতা নয়' শুভেন্দুকে বার্তা দেবের
গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! ‘আমার ভদ্রতা দুর্বলতা নয়’ শুভেন্দুকে বার্তা দেবের

মাত্র একদিন আগেই ব্যাঙ্কের নথি প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, ‘দেবের কীর্তি’! সেখানে ৫০ লক্ষ টাকার একটি লেনদেন প্রকাশ্যে আনেন বিরোধী দলনেতা। (যদিও এই নথির সত্যতা প্রমাণ করেনি নজরবন্দি)

গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! 'আমার ভদ্রতা দুর্বলতা নয়' শুভেন্দুকে বার্তা দেবের

গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! ‘আমার ভদ্রতা দুর্বলতা নয়’ শুভেন্দুকে বার্তা দেবের

পাল্টা দেবের বক্তব্য, “তাহলে উনিও কি গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।” সঙ্গে দেব আরও বলেন, শুভেন্দুদার পোস্টটা দেখে কাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। হিরণকে নাকি শুভেন্দুদাকে! আমি আশ্চর্য, এই যে ইডি-সিবিআইয়ের কাছে যে তথ্যপ্রমাণগুলো ছিল, সেটা শুভেন্দু অধিকারীর হাতে কেন এবং কীভাবে এল। এটা শুধুই ইডি বা সিবিআইয়ের কাছে থাকা উচিত কিংবা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত, বা কোর্টের কাছে থাকা উচিত।”

গরুচুরির টাকায় হিরণের হিরোগিরি! 'আমার ভদ্রতা দুর্বলতা নয়' শুভেন্দুকে বার্তা দেবের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন