টিটাগড়ে গুলিবিদ্ধ বিজেপি নেতা মণীশ শুক্ল! #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিটাগড়ে গুলিবিদ্ধ বিজেপি নেতা মণীশ শুক্ল! আজ সন্ধায় টিটাগড় থানার মোড়ের কাছে বিজেপি জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন কাউন্সিলর মনীশ শুক্লার উপর ৫ রাউন্ড গুলি চালায় দুস্কৃতিরা।  তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতা মণীশ শুক্লর ওপরে কে বা কারা প্রাণঘাতী হামলা চালাল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর।

আরও পড়ুনঃ টিটাগড়ে শ্যুটআউট, প্রয়াত গুলিবিদ্ধ বিজেপি নেতা মনীশ শুক্ল। #Exclusive

Shamim Ahamed Ads

বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রা গুলি চালিয়েছে মণীশ কে লক্ষ্য করে। গুলি মাথায় লেগেছে মণীশের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে।

স্থানীয় সুত্রে খবর, এপি দেবী রোডে বিটি রোড সংলগ্ন এলাকায় বাইকে করে এসে কয়েক জন দুষ্কৃতী কয়েক রাউন্ড গুলি চালায় মনিষকে লক্ষ করে। তার মাথায় ও বুকে গুলি লাগে। তালপুকুর বিএমআরসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে তাঁকে চতম সংকটজনক অবস্থায় অ্যাপোল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

টিটাগড়ে গুলিবিদ্ধ বিজেপি নেতা মণীশ শুক্ল! বিজেপি সূত্রে খবর মণীশের মাথা এবং বুক মিলিয়ে মোট ৪ টি গুলি লেগেছে। মনিষের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেছে বিজেপি, এই মুহুর্তে অবরোধ চলছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দূষ্কৃতিরাই গুলি চালিয়েছে। যদিও অভিযগ অস্বীকার করেছে তৃণমূল।

অর্জুন সিংয়ের লোক হিসেবেই পরিচিত মণীশ। অর্জুন বিজেপি-র সাংসদ হওয়ার পর গত বছর জুন মাসে মণীশ বিজেপিতে যোগ দেন। টিটাগর থানার ঢিলছোড়া দূরত্বে এই শুট আউটের ঘটনায় চরম উৎকণ্ঠা ছড়িয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত